Dhaka ০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মানিকগঞ্জের ৬ শিক্ষক বগুড়ায় জেলা পুলিশের আয়োজনে নৈশভোজ, উপস্থিত আইজিপিসহ শীর্ষ কর্মকর্তারা জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে উন্নয়নের কথা বললেন, জেলা পরিষদ প্রশাসক জাকির মাদক কারবারের অভিযোগে বগুড়ায় দুই পুলিশ সদস্য আটক সোনাতলায় সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাসের অভিযোগ, সাবেক উপদেষ্টা আসিফের বিরুদ্ধে তদন্ত, বললেন প্রতিমন্ত্রী শাহে আলম সোনাতলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, আধুনিক কৃষি গড়ে তোলার আহ্বান এমপি কাজী রফিকুল ইসলামের ঈদুল আজহা উপলক্ষে ৬ জুন পর্যন্ত বন্ধ সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের নতুন পরিচালনা কমিটি গঠন ঢাকা–সিলেট মহাসড়কে উন্নয়ন জটিলতা, ৯ বছরেও প্রকল্পের অর্ধেক কাজ শেষ হয়নি, ভোগান্তিতে জনদুর্ভোগ চরমে

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মানিকগঞ্জের ৬ শিক্ষক

নিউজ ডেস্ক: মানিকগঞ্জ জেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, সৃজনশীল পাঠদান ও শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে বিশেষ অবদান রাখায় ছয়জন শিক্ষককে ‘শ্রেষ্ঠ শিক্ষক’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে রয়েছেন দুজন প্রধান শিক্ষক, দুজন সহকারী শিক্ষক এবং দুজন কাব শিক্ষক। প্রতিটি বিভাগে একজন পুরুষ ও একজন নারী শিক্ষককে এ সম্মাননার জন্য বেছে নেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) জেলা বাছাই কমিটির অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে এ নির্বাচন সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  ভুয়া পরিচয়ে বদলি-পদোন্নতির নামে প্রতারণা, ডিবির জালে দুই প্রতারক

জেলা বাছাই কমিটির সদস্যরা হলেন— জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফারজানা প্রিয়াংকা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুকুল চন্দ্র দেবনাথ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুকুল চন্দ্র দেবনাথ জানান, ছয়টি ক্যাটাগরির প্রতিটিতে সাতজন করে শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘ যাচাই-বাছাই, শিক্ষাদানের দক্ষতা, বিদ্যালয় ব্যবস্থাপনা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ ও শিক্ষার্থীদের উন্নয়নে অবদানের ভিত্তিতে চূড়ান্তভাবে ছয়জনকে নির্বাচিত করা হয়েছে।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সিংগাইর উপজেলার সাহরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান।
অন্যদিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহার।

আরও পড়ুনঃ  দুপচাঁচিয়ায় চেতনানাশক দিয়ে ইজিবাইক চুরির চেষ্টা, গ্রেফতার ৩

শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সিংগাইর উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান উদ্দিন।

এ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হয়েছেন হরিরামপুর উপজেলার কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ঊর্মি আক্তার।

এ ছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন ঘিওর উপজেলার চঙ্গশিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম।
আর শ্রেষ্ঠ কাব শিক্ষিকা হয়েছেন হরিরামপুর উপজেলার আন্ধামানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামসুন্নাহার।

আরও পড়ুনঃ  বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের নতুন পরিচালনা কমিটি গঠন

জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ বলছে, শিক্ষকদের এমন স্বীকৃতি অন্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে। একই সঙ্গে বিদ্যালয়ভিত্তিক শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের মূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শিক্ষকরা জানান, এই সম্মাননা তাঁদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের উন্নয়নে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে উৎসাহ জোগাবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মানিকগঞ্জের ৬ শিক্ষক

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মানিকগঞ্জের ৬ শিক্ষক

আপডেটের সময়: ০২:৩১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

নিউজ ডেস্ক: মানিকগঞ্জ জেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, সৃজনশীল পাঠদান ও শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে বিশেষ অবদান রাখায় ছয়জন শিক্ষককে ‘শ্রেষ্ঠ শিক্ষক’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে রয়েছেন দুজন প্রধান শিক্ষক, দুজন সহকারী শিক্ষক এবং দুজন কাব শিক্ষক। প্রতিটি বিভাগে একজন পুরুষ ও একজন নারী শিক্ষককে এ সম্মাননার জন্য বেছে নেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) জেলা বাছাই কমিটির অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে এ নির্বাচন সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  ভুয়া পরিচয়ে বদলি-পদোন্নতির নামে প্রতারণা, ডিবির জালে দুই প্রতারক

জেলা বাছাই কমিটির সদস্যরা হলেন— জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফারজানা প্রিয়াংকা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুকুল চন্দ্র দেবনাথ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুকুল চন্দ্র দেবনাথ জানান, ছয়টি ক্যাটাগরির প্রতিটিতে সাতজন করে শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘ যাচাই-বাছাই, শিক্ষাদানের দক্ষতা, বিদ্যালয় ব্যবস্থাপনা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ ও শিক্ষার্থীদের উন্নয়নে অবদানের ভিত্তিতে চূড়ান্তভাবে ছয়জনকে নির্বাচিত করা হয়েছে।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সিংগাইর উপজেলার সাহরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান।
অন্যদিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহার।

আরও পড়ুনঃ  ঈদুল আজহা উপলক্ষে ৬ জুন পর্যন্ত বন্ধ সব সরকারি প্রাথমিক বিদ্যালয়

শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সিংগাইর উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান উদ্দিন।

এ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হয়েছেন হরিরামপুর উপজেলার কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ঊর্মি আক্তার।

এ ছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন ঘিওর উপজেলার চঙ্গশিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম।
আর শ্রেষ্ঠ কাব শিক্ষিকা হয়েছেন হরিরামপুর উপজেলার আন্ধামানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামসুন্নাহার।

আরও পড়ুনঃ  রামিসা হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর