Dhaka ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন সোনাতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক সোনাতলায় উন্নয়নের ছোঁয়া, গোপাই শাহবাজপুরে সড়কের সিসি ঢালাই উদ্বোধন সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ইসলামপুরে এসিড নিক্ষেপ করে ডাকাতি, দগ্ধ দম্পতি ঢাকায় চিকিৎসাধীন

সংবাদ আজকাল নিউজ: জামালপুরের ইসলামপুরে গভীর রাতে একটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় স্বামী-স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দগ্ধ দম্পতি গুরুতর অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তরপাড়া গ্রামে আল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা আল আমিনের পাকা বাড়িতে প্রবেশ করে অবস্থান নেয়। পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে ডাকাতরা নগদ প্রায় ৪ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নেয়। পালিয়ে যাওয়ার সময় তারা বাড়ির মালিক আল আমিন (৩২) ও তার স্ত্রী আখিয়া আক্তার (২৮)-এর শরীরে এসিড নিক্ষেপ করে।

আরও পড়ুনঃ  পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান

আল আমিনের চাচা হাসর আলী জানান, দম্পতির চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। বর্তমানে তারা ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ইসলামপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

ইসলামপুরে এসিড নিক্ষেপ করে ডাকাতি, দগ্ধ দম্পতি ঢাকায় চিকিৎসাধীন

আপডেটের সময়: ০৩:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬