Dhaka ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় নাশকতা মামলার আসামি গ্রেফতার সোনাতলায় দুই যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড রাতের বাসে গোপন অভিযান, ১০৩ প্যারাকিট টিয়া উদ্ধার সান্তাহার স্টেশনে মাদক সেবন করে মাতলামি, যুবকের ২ মাসের কারাদণ্ড সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা ওসি কবির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে সোনাতলায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ সোনাতলায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনাতলায় অবৈধ বালু উত্তোলন, তাতীদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

বাবার স্মৃতিবিজড়িত মসজিদের পুনর্নির্মাণে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্বোধন

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ বায়তুর রহমান জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শনিবার (২ মে ২০২৬) সকাল ১০টায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ কাজের উদ্বোধন করেন।

জানা যায়, ১৯৮৩ সালে তৎকালীন টিএনও হাবিবুর রহমান ও প্রতিমন্ত্রীর বাবা, বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মীর মোজাফফর রহমান মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন। প্রতিষ্ঠাকালীন সময়ে সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তাঁর বাবা। সময়ের ব্যবধানে মসজিদটি জরাজীর্ণ হয়ে পড়ায় দীর্ঘদিন পর পুনর্নির্মাণ উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বাবার স্মৃতিচারণ করতে গিয়ে প্রতিমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “এই মসজিদ শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি আমাদের পরিবারের স্মৃতি এবং এলাকার মানুষের বিশ্বাসের প্রতীক।”

অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় নাশকতা মামলার আসামি গ্রেফতার

বাবার স্মৃতিবিজড়িত মসজিদের পুনর্নির্মাণে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্বোধন

আপডেটের সময়: ০১:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬