Dhaka ০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের নিখোঁজের ২৫ বছর পর মিলল বাক-প্রতিবন্ধী রুবির মরদেহ, হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়ায় মানববন্ধন বগুড়ার সোনাতলায় গাঁজাসহ মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৭ মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বগুড়া বেকারী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ এ কেমন নিষ্ঠুরতা! নরসিংদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ বদলগাছীতে সিএনজি-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই চালক সোনাতলায় জাতীয়তাবাদী অটো-রিক্সা ভ্যান শ্রমিক দলের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মিলন ও সম্পাদক রায়হান জয়পুরহাট সীমান্তের শূন্য রেখা থেকে তিন বাংলাদেশি উধাও, বিজিবি-গ্রামবাসীর বক্তব্যে ভিন্নতা বন্যার্তদের পাশে গাজীপুর, ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে

সোনাতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৫২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১৯৯ সময় দেখুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক। প্রধান অতিথি হিসেবে বগুড়া-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

এসময় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ, সহকারী শিক্ষা অফিসার রেজাউল করিম, আব্দুল লতিফ, কৃষ্ণ তরফদার, পিটিআই সুপার সাজু মিয়া, প্রধান শিক্ষক মামুনুর রশিদ, রওশন আলী, মিজানুর রহমান, মাহবুবা, সাবিনা ইয়াছমিন, নাসিমা খানমসহ আরও অনেকে। খেলার দায়িত্বে ছিলেন রেফারি নুপুন চন্দ্র মহন্ত ও মমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবুল খায়ের জিল্লুর রহমান।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৭ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান

ফাইনাল খেলায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় হলিদাবগা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয় হুয়াকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মহিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন।” তারা শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুনঃ  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের

সোনাতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

আপডেটের সময়: ১১:৫২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক। প্রধান অতিথি হিসেবে বগুড়া-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৭ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান

এসময় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ, সহকারী শিক্ষা অফিসার রেজাউল করিম, আব্দুল লতিফ, কৃষ্ণ তরফদার, পিটিআই সুপার সাজু মিয়া, প্রধান শিক্ষক মামুনুর রশিদ, রওশন আলী, মিজানুর রহমান, মাহবুবা, সাবিনা ইয়াছমিন, নাসিমা খানমসহ আরও অনেকে। খেলার দায়িত্বে ছিলেন রেফারি নুপুন চন্দ্র মহন্ত ও মমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবুল খায়ের জিল্লুর রহমান।

আরও পড়ুনঃ  বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ফাইনাল খেলায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় হলিদাবগা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয় হুয়াকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মহিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন।” তারা শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুনঃ  বগুড়ার সোনাতলায় গাঁজাসহ মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৭