Dhaka ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উন্নয়ন তহবিলে এমপিদের সরাসরি নিয়ন্ত্রণ থাকছে না পার্বতীপুরে চুরির চেষ্টার অভিযোগে দুই যুবক আটক, তল্লাশিতে উদ্ধার ট্যাপেনটাডল ট্যাবলেট বগুড়ায় পৃথক অভিযানে ডাকাত চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও মোটরসাইকেল নবনিযুক্ত বগুড়া সিটি মেয়র এম আর হাসান স্বাধীনকে গণঅধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা আলোচিত রামিসা হত্যা মামলার রায়, দুই আসামির মৃত্যুদণ্ড বিএসএফের পুশইন, জিরো লাইনে মানবিক সংকট ডেঙ্গু প্রতিরোধে বগুড়া সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযান, নগরে জন-সচেতনতামূলক র‍্যালি সোনাতলায় দারুস সালাম এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা পরিষদ প্রশাসক- জাকির বগুড়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি

তাপদাহে হিট স্ট্রোকের ঝুঁকি: সুস্থ থাকতে খাবারে সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৩৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ১৭০ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্কঃ দেশজুড়ে তাপদাহ ক্রমেই তীব্র আকার ধারণ করছে। বৈশাখের মাঝামাঝিতেও বৃষ্টির দেখা না মেলায় ছোট-বড় সবার মধ্যেই বিভিন্ন রোগব্যাধির প্রবণতা বাড়ছে। বিশেষ করে প্রচণ্ড গরমে অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে যে অবস্থা তৈরি হয়, তাকে হিট স্ট্রোক বলা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজন ছাড়া রোদে বাইরে না যাওয়াই সবচেয়ে ভালো প্রতিরোধ। পাশাপাশি খাদ্যাভ্যাসেও সচেতনতা জরুরি। কারণ, গরমের সময়ে কী খাচ্ছেন, তার ওপরই অনেকাংশে নির্ভর করে শরীর কতটা সুস্থ থাকবে।

আরও পড়ুনঃ  আলোচিত রামিসা হত্যা মামলার রায়, দুই আসামির মৃত্যুদণ্ড

যেসব খাবার উপকারী

চিকিৎসকদের মতে, হিট স্ট্রোক প্রতিরোধে জলীয় উপাদানসমৃদ্ধ খাবার ও ইলেক্ট্রোলাইটযুক্ত পানীয় গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তরমুজ, শসা, কমলা ও লেবুর মতো ফল শরীর ঠান্ডা রাখতে এবং পানির ঘাটতি পূরণে সহায়ক।

বিভিন্ন শাকসবজি শরীরে প্রয়োজনীয় খনিজ ও পানি সরবরাহ করে।

স্ট্রবেরি ও ব্লুবেরির মতো ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে সাহায্য করে।

আরও পড়ুনঃ  পার্বতীপুরে চুরির চেষ্টার অভিযোগে দুই যুবক আটক, তল্লাশিতে উদ্ধার ট্যাপেনটাডল ট্যাবলেট

ডাবের পানি প্রাকৃতিকভাবে পটাশিয়াম ও ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণ করে।

দই ও ঘোল অন্ত্রকে ঠান্ডা রাখে এবং হজমে সহায়তা করে।

লেবু, পানি, লবণ ও চিনি মিশিয়ে তৈরি শরবত ঘামের ফলে হারানো লবণ-পানি পূরণে কার্যকর।

পুদিনা পাতা শরীরে সতেজতা এনে দেয়।

যেসব খাবার এড়িয়ে চলবেন

ডুবো তেলে ভাজা, অতিরিক্ত মসলাদার ও তৈলাক্ত খাবার।

অতিরিক্ত প্রোটিনযুক্ত ভারী খাবার, যা শরীরের তাপ বাড়াতে পারে।

আরও পড়ুনঃ  বগুড়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি

অতিরিক্ত সতর্কতা

বিশেষজ্ঞরা আরও কিছু অভ্যাস মেনে চলার পরামর্শ দিয়েছেন—

একবারে বেশি পানি না খেয়ে অল্প অল্প করে বারবার পানি পান করা।

খাদ্যতালিকায় হালকা ও কাঁচা খাবার রাখা।

ঘোল বা লাচ্ছিতে জিরা ব্যবহার করলে হজম ভালো হয় এবং শরীর ঠান্ডা থাকে।

তীব্র গরমে সচেতন খাদ্যাভ্যাস ও জীবনযাপনই হতে পারে হিট স্ট্রোক থেকে সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

তাপদাহে হিট স্ট্রোকের ঝুঁকি: সুস্থ থাকতে খাবারে সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের

আপডেটের সময়: ০৩:৩৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সংবাদ আজকাল ডেস্কঃ দেশজুড়ে তাপদাহ ক্রমেই তীব্র আকার ধারণ করছে। বৈশাখের মাঝামাঝিতেও বৃষ্টির দেখা না মেলায় ছোট-বড় সবার মধ্যেই বিভিন্ন রোগব্যাধির প্রবণতা বাড়ছে। বিশেষ করে প্রচণ্ড গরমে অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে যে অবস্থা তৈরি হয়, তাকে হিট স্ট্রোক বলা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজন ছাড়া রোদে বাইরে না যাওয়াই সবচেয়ে ভালো প্রতিরোধ। পাশাপাশি খাদ্যাভ্যাসেও সচেতনতা জরুরি। কারণ, গরমের সময়ে কী খাচ্ছেন, তার ওপরই অনেকাংশে নির্ভর করে শরীর কতটা সুস্থ থাকবে।

আরও পড়ুনঃ  নবনিযুক্ত বগুড়া সিটি মেয়র এম আর হাসান স্বাধীনকে গণঅধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা

যেসব খাবার উপকারী

চিকিৎসকদের মতে, হিট স্ট্রোক প্রতিরোধে জলীয় উপাদানসমৃদ্ধ খাবার ও ইলেক্ট্রোলাইটযুক্ত পানীয় গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তরমুজ, শসা, কমলা ও লেবুর মতো ফল শরীর ঠান্ডা রাখতে এবং পানির ঘাটতি পূরণে সহায়ক।

বিভিন্ন শাকসবজি শরীরে প্রয়োজনীয় খনিজ ও পানি সরবরাহ করে।

স্ট্রবেরি ও ব্লুবেরির মতো ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে সাহায্য করে।

আরও পড়ুনঃ  কারামুক্তির পর নারায়ণগঞ্জে ফিরলেন সাবেক মেয়র আইভী, সরকার ও বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা