Dhaka ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের নিখোঁজের ২৫ বছর পর মিলল বাক-প্রতিবন্ধী রুবির মরদেহ, হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়ায় মানববন্ধন বগুড়ার সোনাতলায় গাঁজাসহ মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৭ মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বগুড়া বেকারী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ এ কেমন নিষ্ঠুরতা! নরসিংদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ বদলগাছীতে সিএনজি-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই চালক সোনাতলায় জাতীয়তাবাদী অটো-রিক্সা ভ্যান শ্রমিক দলের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মিলন ও সম্পাদক রায়হান জয়পুরহাট সীমান্তের শূন্য রেখা থেকে তিন বাংলাদেশি উধাও, বিজিবি-গ্রামবাসীর বক্তব্যে ভিন্নতা বন্যার্তদের পাশে গাজীপুর, ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে

পার্বতীপুরে হাট ইজারা নিয়ে উত্তেজনা: চাঁদাবাজির অভিযোগ ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৩১৮ সময় দেখুন

মহসিন আলী পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা-এর ভবের বাজার হাটের ইজারা আদায়কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ ‘মিথ্যা’ দাবি করে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন হাট ইজারাদার সেলিম রেজা-এর সমর্থকরা।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় ভবের বাজার–পার্বতীপুর-দিনাজপুর সড়কে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী ইজারার টাকা আদায়কে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজি হিসেবে প্রচার করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নিখোঁজের ২৫ বছর পর মিলল বাক-প্রতিবন্ধী রুবির মরদেহ, হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়ায় মানববন্ধন

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরে হাটের ইজারা পান সেলিম রেজা। দোকানদারদের কাছ থেকে ১০-২০ টাকা হারে ফি নির্ধারণ করা হয়। তবে ‘নয়ন’ নামে এক ব্যবসায়ী টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  নরসিংদীতে পরিচ্ছন্নকর্মী ববি বেগম হত্যা, পাঁচ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

পরে ওই ঘটনাকে কেন্দ্র করে নয়ন ও তার সমর্থকরা চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ করেন।
এরই প্রতিবাদে পাল্টা কর্মসূচি হিসেবে মানববন্ধন ও সমাবেশ করেন সেলিম রেজার সমর্থকরা।

এতে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুর রশীদ সংগ্রাম, যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল ইজারা আদায়ের স্বাভাবিক প্রক্রিয়াকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বগুড়া বেকারী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ

পরিস্থিতি বর্তমানে উত্তেজনাপূর্ণ থাকলেও বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের

পার্বতীপুরে হাট ইজারা নিয়ে উত্তেজনা: চাঁদাবাজির অভিযোগ ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি

আপডেটের সময়: ১১:৩৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মহসিন আলী পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা-এর ভবের বাজার হাটের ইজারা আদায়কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ ‘মিথ্যা’ দাবি করে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন হাট ইজারাদার সেলিম রেজা-এর সমর্থকরা।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় ভবের বাজার–পার্বতীপুর-দিনাজপুর সড়কে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী ইজারার টাকা আদায়কে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজি হিসেবে প্রচার করা হচ্ছে।

আরও পড়ুনঃ  টানা বৃষ্টিতে বাগেরহাটে বিপর্যস্ত জনজীবন, ক্ষতিগ্রস্ত ৭০২ হেক্টর ফসলি জমি

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরে হাটের ইজারা পান সেলিম রেজা। দোকানদারদের কাছ থেকে ১০-২০ টাকা হারে ফি নির্ধারণ করা হয়। তবে ‘নয়ন’ নামে এক ব্যবসায়ী টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  বদলগাছীতে সিএনজি-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই চালক

পরে ওই ঘটনাকে কেন্দ্র করে নয়ন ও তার সমর্থকরা চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ করেন।
এরই প্রতিবাদে পাল্টা কর্মসূচি হিসেবে মানববন্ধন ও সমাবেশ করেন সেলিম রেজার সমর্থকরা।

এতে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুর রশীদ সংগ্রাম, যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল ইজারা আদায়ের স্বাভাবিক প্রক্রিয়াকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বন্যার্তদের পাশে গাজীপুর, ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে