
গোসলের সময় স্ট্রোকের ঝুঁকি!
আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ গোসল। কিন্তু এই সাধারণ অভ্যাসটি যদি ভুলভাবে করা হয়, তা হতে পারে প্রাণঘাতী। বিশেষ করে বাথরুমে ঢুকে প্রথমেই মাথায় পানি ঢালার অভ্যাসটি!
গবেষণা বলছে,
মাথায় হঠাৎ ঠান্ডা পানি ঢাললে শরীরের রক্তসঞ্চালন হঠাৎ করে বেড়ে যায়। এতে দ্রুত মাথায় রক্ত উঠে গিয়ে মস্তিষ্কের ধমনী বা কৈশিক ছিঁড়ে যেতে পারে। ফলস্বরূপ ঘটে স্ট্রোক, যা অনেক সময় মাটিতে পড়ে যাওয়ার কারণও হয়ে দাঁড়ায়। কানাডার মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্রোক বা মিনি স্ট্রোকের ঝুঁকি পূর্বে ধারণার চেয়েও অনেক বেশি দীর্ঘস্থায়ী এবং ভয়াবহ।
বিশ্বজুড়ে বিভিন্ন গবেষণা রিপোর্টে দেখা গেছে, গোসলের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বা পক্ষাঘাতের ঘটনা ক্রমাগত বাড়ছে। চিকিৎসকদের মতে, গোসলের সময় শরীরের তাপমাত্রা ধীরে ধীরে বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে হয়। হঠাৎ মাথায় জল ঢাললে সেই সামঞ্জস্য ভেঙে যায়, এবং রক্তচাপ বেড়ে গিয়ে স্ট্রোকের আশঙ্কা তৈরি হয়।
তাই গোসলের সঠিক নিয়ম জানা ও মানা অত্যন্ত জরুরি। প্রথমে পায়ের পাতা ভেজাতে হবে, তারপর ধীরে ধীরে উপর দিকে জল দিতে দিতে কাঁধ পর্যন্ত যেতে হবে। মুখে জল দেওয়ার পর সবার শেষে মাথায় জল দেওয়া উচিত। এই পদ্ধতি বিশেষভাবে অনুসরণ করা উচিত যাদের উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল বা মাইগ্রেন রয়েছে।
এনাম উদ্দিন সামী 











