
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলায় পুলিশের বিশেষ অভিযানে বনি আমিন মন্ডল ওরফে বেনী (৩০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার পাকুল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সোনাতলা থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বনি আমিন মন্ডল উপজেলার হুয়াকুয়া (শাহবাজপুর) গ্রামের বাসিন্দা।তিনি ওই গ্রামের মোঃ আরিফ উদ্দিন মন্ডলের ছেলে। পুলিশি নথিতে তার বয়স ৩০ বছর উল্লেখ থাকলেও বর্তমান বয়স ৪১ বছর বলে দেওয়া তথ্য থেকে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বনি আমিন মন্ডল গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। পাশাপাশি নিয়মিত মামলার তদন্তেও তার নাম আসামি হিসেবে পাওয়া যায়। এসব ঘটনায় তাকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
পরে যথাযথ পুলিশি পাহারায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 
















