Dhaka ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু সোনাতলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি গ্রেপ্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপসহ মালামাল চুরি, সাঘাটায় সন্দেহভাজন গ্রেপ্তার সোনাতলায় বার্মিজ টিপ চাকুসহ যুবক আটক সোনাতলায় ৩৫ পিস টেপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার সোনাতলায় আদালতে বিচারাধীন জমিতে ৮০ গাছ কাটার অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল ৪ মাসের শিশু মাহিন আনাস সোনাতলায় সাংবাদিক সম্মেলনে করা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, সাইফুলের প্রতিবাদ সোনাতলায় চাঁদা দাবির অভিযোগে দোকান ভাঙচুর, টাকা লুট ও বাড়িতে হামলার অভিযোগ

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১৫ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: জুলাই-২৪ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বগুড়ায় স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি, রাজশাহী বিভাগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি, রাজশাহী বিভাগের সভাপতি উজ্জ্বল হোসেন জোবায়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শামসুল হক ফকির।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যুৎ ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বক্তব্যে তিনি বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সরকারের পাশে থাকার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের অবদানের কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবর রহমান হারেজ, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ, জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি গোলাম রহমান, ‘আমরা জুলাই যোদ্ধা’র কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম ইমন এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধানসহ আমন্ত্রিত অতিথিরা।

বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানো, তাঁদের কল্যাণ নিশ্চিত করা এবং জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শহীদ পরিবারের সদস্যদের সম্মান ও সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে প্রধান বক্তা ইশরাক হোসেন জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। স্মরণসভা ও আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

আপডেটের সময়: ১০:৩০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬