Dhaka ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু

এইচএসসি পরীক্ষায় ২২ মিনিট দেরিতে প্রশ্ন বিতরণ, গাবতলীর এসিল্যান্ড প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৫৯৩ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় নির্ধারিত সময়ের ২২ মিনিট পর প্রশ্নপত্র বিতরণের ঘটনায় গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীনকে স্ট্যান্ড রিলিজ (প্রত্যাহার) করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-কে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, বিভাগীয় কমিশনারের কার্যালয় তাৎক্ষণিকভাবে এসিল্যান্ড শাহানাজ পারভীনকে প্রত্যাহার করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে। এছাড়া কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কেন্দ্রসচিব ও গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারও দায়িত্বে অবহেলার বিষয়টি সামনে এসেছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে।

পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে এইচএসসির ভূগোল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে নির্ধারিত সময়ে কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছায়নি। পরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে পরীক্ষা শুরুর ২২ মিনিট পর পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হয়। এতে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়। পরীক্ষা শেষে তারা বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনেন।

এ ঘটনার পর গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত প্রতিবেদন পাঠান।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রসচিব ও সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামান কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী বলেন, এ ঘটনায় কেন্দ্রসচিবের সুস্পষ্ট ব্যর্থতা ও পরীক্ষা পরিচালনায় অদক্ষতার অভিযোগ রয়েছে। তিনি জানান, জেলা প্রশাসন ইতোমধ্যে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে এবং গাবতলীর ইউএনওর প্রতিবেদন শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আগামী রোববার একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে কেন্দ্রসচিবের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

এইচএসসি পরীক্ষায় ২২ মিনিট দেরিতে প্রশ্ন বিতরণ, গাবতলীর এসিল্যান্ড প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

আপডেটের সময়: ০১:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬