Dhaka ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনাতলায় অবৈধ বালু উত্তোলন, তাতীদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন সোনাতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি কাজী রফিকুল ইসলামের

তৌহিদ আহম্মেদ সোনাতলা (বগুড়া): বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী। তিনি অভিযোগ করেন, নতুন শিক্ষা ব্যবস্থা চালুর নামে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ সংলগ্ন হলরুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে আয়োজিত সভায় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষার মানোন্নয়ন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষা ব্যবস্থায় আধুনিক পদ্ধতি চালুর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ ও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তিনি বলেন, একটি আদর্শ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের হাত ধরেই একটি নিরাপদ, মানবিক ও আলোকিত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা দিলেই হবে না; তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি আধুনিক, কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুনঃ  সোনাতলায় অবৈধ বালু উত্তোলন, তাতীদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

সংসদ সদস্য আরও বলেন, একজন শিক্ষকের দায়িত্ব শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়। একজন শিক্ষার্থীকে প্রকৃত অর্থে সুশিক্ষিত, নৈতিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষকদের অন্যতম প্রধান দায়িত্ব। এজন্য শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সকল শিক্ষককে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এর আগে একই দিন সকালে সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে সেগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রশিদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কৃষ্ণা তরফদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, পাকুল্লা ইউনিয়ন চেয়ারম্যান লতিফুল বারী টিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদসহ উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১

এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আয়েশা সিদ্দিকা ও প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক।

Tag :

সোনাতলায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি কাজী রফিকুল ইসলামের

আপডেটের সময়: ১০:১২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬