Dhaka ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি ইসলামপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ বগুড়ার সোনাতলায় শতাধিক নেতাকর্মীসহ গণঅধিকার পরিষদে পুনরায় যোগদান শিবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে বাদল-হিরু পরিষদের মতবিনিময় সভা, সমর্থন চাইলেন প্রার্থীরা বগুড়ায় ডাক বিভাগের কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে জিগাতলা ও কুতুবখালী খালে টাস্কফোর্সের বিশেষ অভিযান, দুই ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা, নেতৃত্বে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সোনাতলায় গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা বগুড়ার গাবতলীতে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার বগুড়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেফতার বগুড়ায় আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের এককালীন অনুদান প্রদান

তিন বছরেও চালু হয়নি ইসলামপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ

সংবাদ আজকাল নিউজ: জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রায় তিন বছর পেরিয়ে গেলেও চালু হয়নি উপজেলার একমাত্র ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি ২০২৪ সালে সম্পন্ন হলেও এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হওয়ায় এটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। ফলে মা ও শিশু স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার হাজারো মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে নির্মাণকাজ শেষ হলেও রহস্যজনক কারণে ভবনটি এখনো স্বাস্থ্য বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার এই প্রতিষ্ঠানটিতে চিকিৎসাসেবা চালু করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে রোগীদের জেলা সদরসহ দেশের বিভিন্ন হাসপাতালে যেতে হচ্ছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

ইসলামপুর উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুসমিতা দত্ত বলেন, “আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও সরবরাহ করেছে। বর্তমানে একজন ভিজিটর কর্মরত আছেন। তবে ভবনটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আশা করছি, খুব দ্রুতই এটি উদ্বোধন করা হবে।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী সরুফা বেগমের স্বজনরা বলেন, “রোগীকে সিজার করানোর জন্য জরুরি ভিত্তিতে জামালপুর জেলা সদর হাসপাতালে নিতে হচ্ছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালু থাকলে এত ভোগান্তি পোহাতে হতো না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও শয্যা ও চিকিৎসক—দুটোরই সংকট রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. এ. এম. আবু তাহের বলেন, “যদিও প্রতিষ্ঠানটি আমাদের সরাসরি দায়িত্বাধীন নয়, তবে এটি চালু হলে মা ও শিশুদের স্বাস্থ্যসেবার মান অনেক উন্নত হবে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

যমুনা ও ব্রহ্মপুত্রবেষ্টিত ইসলামপুর উপজেলার বাসিন্দারা দ্রুত মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালুর দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, শিশু ও প্রসূতি মায়েদের চিকিৎসা বিলম্বিত হওয়া মানেই জীবনের ঝুঁকি বাড়ানো। তাই জনস্বার্থে দ্রুত কেন্দ্রটির কার্যক্রম চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Tag :
জনপ্রিয় পোস্ট

তিন বছরেও চালু হয়নি ইসলামপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ

তিন বছরেও চালু হয়নি ইসলামপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ

আপডেটের সময়: ০৪:৫২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬