Dhaka ১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

দুই সন্তানের জননী সুমাইয়া খাতুন নিখোঁজ, অসহায় স্বামী ও সন্তানরা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ভেটিসোনাই দক্ষিণপাড়া গ্রামের গৃহবধূ মোছা. সুমাইয়া খাতুন (১৯) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। তিনি একই গ্রামের মো. মোস্তাকিম (২১)-এর স্ত্রী এবং দুই সন্তানের জননী।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ জুন ২০২৬ তারিখ রাতে স্বামী-স্ত্রী রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে তাদের ৮ মাস বয়সী ছেলে মেজবা আহমেদ শাফি কান্নাকাটি করলে মোস্তাকিমের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তার স্ত্রী সুমাইয়া খাতুন ঘরে নেই এবং শয়নকক্ষের দরজা খোলা অবস্থায় রয়েছে।

পরে তিনি পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়টি জানালে সবাই মিলে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও সুমাইয়ার সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে তার বাবার বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

এ ঘটনায় কাহালু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে পরিবার জানিয়েছে।

নিখোঁজ সুমাইয়া খাতুনের দুই সন্তান রয়েছে। তাদের মধ্যে বড় মেয়ে মিয়া আক্তার মরিয়ম (৩) প্রতিবন্ধী এবং ছোট ছেলে মেজবা আহমেদ শাফির বয়স মাত্র ৮ মাস। মায়ের অনুপস্থিতিতে শিশু দুটিকে নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্বামী মোস্তাকিম ও তার পরিবার।

এ বিষয়ে মোস্তাকিম বলেন, “আমার স্ত্রী কোথায় আছে, কী অবস্থায় আছে কিছুই জানি না। ছোট ছোট দুই সন্তানকে নিয়ে খুব কষ্টে আছি। কেউ তার সন্ধান পেয়ে থাকলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিবারের সদস্যরা দ্রুত সুমাইয়া খাতুনের সন্ধান পাওয়ার আশায় প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

দুই সন্তানের জননী সুমাইয়া খাতুন নিখোঁজ, অসহায় স্বামী ও সন্তানরা

আপডেটের সময়: ১০:২০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬