Dhaka ০২:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন সোনাতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক সোনাতলায় উন্নয়নের ছোঁয়া, গোপাই শাহবাজপুরে সড়কের সিসি ঢালাই উদ্বোধন সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু, ভোটার ৩৪৯ সংসদ সদস্য

বগুড়ায় আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের এককালীন অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকের পরিবার, পঙ্গু শ্রমিক, শ্রমিকের কন্যার বিবাহ এবং মৃত শ্রমিকদের জিয়ারত বাবদ এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (২০ জুন) বেলা ১১টায় শহরের চারমাথা এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি রাসেল মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ আতোয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বাস-মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ এবং বগুড়া জেলা ট্রাক ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিন্টু খান, কার্যকরী সভাপতি ইজান আলী, সাংগঠনিক সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আতাউর রহমান, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য শাহ জামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। পরিবহন খাতে কর্মরত শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং দুর্ঘটনা বা অসুস্থতায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে ইউনিয়ন দীর্ঘদিন ধরে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মৃত শ্রমিকদের পরিবার, পঙ্গু শ্রমিক এবং অসহায় শ্রমিকদের মাঝে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শ্রমিক কল্যাণ তহবিলকে আরও শক্তিশালী করতে সংগঠনের সদস্যদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে অনুদানের চেক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় অনুদানপ্রাপ্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১

বগুড়ায় আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের এককালীন অনুদান প্রদান

আপডেটের সময়: ০১:৫৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬