Dhaka ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে জিগাতলা ও কুতুবখালী খালে টাস্কফোর্সের বিশেষ অভিযান, দুই ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা, নেতৃত্বে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সোনাতলায় গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা বগুড়ার গাবতলীতে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার বগুড়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেফতার বগুড়ায় আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের এককালীন অনুদান প্রদান সাঘাটায় স্কুলছাত্রকে ফাঁদে ফেলে অপহরণ ও আটকে রাখার অভিযোগ। বগুড়া সোনাতলায় জমা- জমি বিরোধে চাচা কতৃক ভাতিজি কে মারধর থানায় অভিযোগ দুই সন্তানের জননী সুমাইয়া খাতুন নিখোঁজ, অসহায় স্বামী ও সন্তানরা যমুনা নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনুদান ঘোষণা করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির বগুড়ায় কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা

বগুড়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেফতার

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার চিকিৎসক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা সদরের একটি চাইনিজ রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ডা. মিশু বগুড়া মহানগরের জলেশ্বরিতলা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি বাগেরহাটে কর্মরত রয়েছেন। গ্রেফতারের সময় তিনি তার এক ঘনিষ্ঠ চিকিৎসক বন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে শেরপুরের ‘মকটেল’ নামে একটি রেস্তোরাঁয় অবস্থান করছিলেন।

আরও পড়ুনঃ  বগুড়া সোনাতলায় জমা- জমি বিরোধে চাচা কতৃক ভাতিজি কে মারধর থানায় অভিযোগ

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের একটি মামলার অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

পুলিশ জানায়, ডা. সামির হোসেন মিশু স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার আসামি ডা. মিশু। গ্রেফতারের পর তাকে শেরপুর থানা থেকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের এককালীন অনুদান প্রদান

পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ডেঙ্গু প্রতিরোধে জিগাতলা ও কুতুবখালী খালে টাস্কফোর্সের বিশেষ অভিযান, দুই ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা, নেতৃত্বে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেফতার

আপডেটের সময়: ১০:০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬