Dhaka ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের নিখোঁজের ২৫ বছর পর মিলল বাক-প্রতিবন্ধী রুবির মরদেহ, হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়ায় মানববন্ধন বগুড়ার সোনাতলায় গাঁজাসহ মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৭ মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বগুড়া বেকারী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ এ কেমন নিষ্ঠুরতা! নরসিংদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ বদলগাছীতে সিএনজি-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই চালক সোনাতলায় জাতীয়তাবাদী অটো-রিক্সা ভ্যান শ্রমিক দলের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মিলন ও সম্পাদক রায়হান জয়পুরহাট সীমান্তের শূন্য রেখা থেকে তিন বাংলাদেশি উধাও, বিজিবি-গ্রামবাসীর বক্তব্যে ভিন্নতা বন্যার্তদের পাশে গাজীপুর, ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে

দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সংবাদ আজকাল ডেস্ক: দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে একটি সুন্দর সমাজ এবং শক্তিশালী দেশ গড়ে তোলা সম্ভব।

শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  এ কেমন নিষ্ঠুরতা! নরসিংদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল

তারেক রহমান বলেন, সমাজের সবাই যদি একজন নাগরিক হিসেবে নিজ নিজ অবস্থান থেকে অন্যের পাশে দাঁড়ায় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তবে সেটিই হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।

তিনি আরও বলেন, “আমরা আজ অঙ্গীকার করি, প্রত্যেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী সমাজের মানুষের কল্যাণে কাজ করব। যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দেশ গঠনের কাজে নিয়োজিত রয়েছেন, তাদের সহযোগিতা করব এবং উৎসাহিত করব।

আরও পড়ুনঃ  নরসিংদীতে পরিচ্ছন্নকর্মী ববি বেগম হত্যা, পাঁচ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

অনুষ্ঠানটি সড়কের পাশে আয়োজন করা হওয়ায় জনসাধারণের চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে উল্লেখ করে তারেক রহমান সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, “আজকের এই কর্মসূচির কারণে মানুষের কিছুটা অসুবিধা হচ্ছে। তাই আমরা অনুষ্ঠানটি সংক্ষিপ্ত রাখছি।

আরও পড়ুনঃ  টানা বৃষ্টিতে বাগেরহাটে বিপর্যস্ত জনজীবন, ক্ষতিগ্রস্ত ৭০২ হেক্টর ফসলি জমি

সাংগঠনিক বিষয় নিয়ে পরবর্তীতে পৃথকভাবে আলোচনা করা হবে জানিয়ে তিনি বলেন, “অচিরেই আমরা সভা-সমাবেশের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করব।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কাপড় ও খাবার বিতরণ করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের

দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেটের সময়: ০৩:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে একটি সুন্দর সমাজ এবং শক্তিশালী দেশ গড়ে তোলা সম্ভব।

শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  নরসিংদীতে পরিচ্ছন্নকর্মী ববি বেগম হত্যা, পাঁচ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

তারেক রহমান বলেন, সমাজের সবাই যদি একজন নাগরিক হিসেবে নিজ নিজ অবস্থান থেকে অন্যের পাশে দাঁড়ায় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তবে সেটিই হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।

তিনি আরও বলেন, “আমরা আজ অঙ্গীকার করি, প্রত্যেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী সমাজের মানুষের কল্যাণে কাজ করব। যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দেশ গঠনের কাজে নিয়োজিত রয়েছেন, তাদের সহযোগিতা করব এবং উৎসাহিত করব।

আরও পড়ুনঃ  মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বগুড়া বেকারী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ

অনুষ্ঠানটি সড়কের পাশে আয়োজন করা হওয়ায় জনসাধারণের চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে উল্লেখ করে তারেক রহমান সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, “আজকের এই কর্মসূচির কারণে মানুষের কিছুটা অসুবিধা হচ্ছে। তাই আমরা অনুষ্ঠানটি সংক্ষিপ্ত রাখছি।

আরও পড়ুনঃ  জয়পুরহাট সীমান্তের শূন্য রেখা থেকে তিন বাংলাদেশি উধাও, বিজিবি-গ্রামবাসীর বক্তব্যে ভিন্নতা