Dhaka ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন সোনাতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক সোনাতলায় উন্নয়নের ছোঁয়া, গোপাই শাহবাজপুরে সড়কের সিসি ঢালাই উদ্বোধন সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আধুনিক মহানগর গড়তে বগুড়ায় একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার ঘোষণা, প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহরকে যানজটমুক্ত, দখলমুক্ত ও আধুনিক নগর ব্যবস্থাপনার আওতায় আনতে ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকারদের জন্য পরিকল্পিত ও সন্তোষজনক পুনর্বাসনের আশ্বাসও দেন তিনি।

রবিবার (২৪ মে-২০২৬) দুপুর ১২টায় বগুড়া সিটি কর্পোরেশন হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এম আর ইসলাম স্বাধীন।

আরও পড়ুনঃ  পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান

প্রতিমন্ত্রী বলেন, নবগঠিত বগুড়া সিটির নাগরিকদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো বিকল্প নেই। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “ফুটপাত অবশ্যই দখলমুক্ত করা হবে। তবে হকারদের জীবিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তাদের জন্য পরিকল্পিত ও সন্তোষজনক পুনর্বাসনের ব্যবস্থা গড়ে তোলা হবে।

সভায় প্রতিমন্ত্রী বগুড়ার সার্বিক উন্নয়নে সরকারের একগুচ্ছ পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, বগুড়া ওয়াসা গঠন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) প্রতিষ্ঠা, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোপলিটন পুলিশ গঠন, মাটিডালী থেকে বনানী পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস চালু, শহরের তিনটি রেলগেটে ওভারপাস নির্মাণ, সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন নির্মাণ এবং আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে আধুনিক ও পরিকল্পিত বগুড়া মহানগরীসহ দেশের সকল শহর গড়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন রেজাউল করিম বাদশা এমপি, সুরাইয়া জেরিন রনি এমপি, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ,কে,এম আহসানুল তৈয়ব জাকির, ডিডি-এলজি রাজিয়া সুলতানা এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

পরে প্রতিমন্ত্রী দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন এবং বগুড়া সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ

Tag :

পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

আধুনিক মহানগর গড়তে বগুড়ায় একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার ঘোষণা, প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আপডেটের সময়: ০৩:২০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬