Dhaka ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়া-জয়পুরহাটকে নিজের বাড়ি মনে করি, সুরাইয়া জেরিন রনি এমপি শাহ আমানতে নিষিদ্ধ বিউটি ক্রিম ও ২২ লাখ টাকার সিগারেট জব্দ ছিনতাই ও হুমকির অভিযোগে সাঘাটায় আটক ২ বগুড়ায় চার দফা দাবিতে শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবকের পায়ের রগ কর্তন, থানায় মামলা তীব্র গরমে এসএসসি কেন্দ্রগুলোতে অভিভাবকদের শরবত বিতরণ, ছাত্রদল নেতা রবিনের ব্যতিক্রমী উদ্যোগ বগুড়ার মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা নিহত সন্তানের জন্য দুধ, মা-স্ত্রীর কাপড় আনতে গিয়ে নিখোঁজ অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার জঙ্গলে

গোয়ালন্দে ‘ধলতা’ প্রথা বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করল প্রশাসন

নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে পেঁয়াজ ও রসুনের বাজারে প্রচলিত ‘ধলতা’ বা অতিরিক্ত ওজন কেটে নেওয়ার প্রথা বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৩ মে) দুপুরে গোয়ালন্দ বাজারের আড়তপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ওজন নেওয়ার অভিযোগ পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর সতর্কবার্তা দেন।

আরও পড়ুনঃ  হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অভিযান চলাকালে কৃষি বিপণন অধিদপ্তরের জারি করা সরকারি নির্দেশনার বিষয়েও ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের অবহিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজ, আমসহ বিভিন্ন কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের সময় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী ‘ধলতা’ বা ‘শুকনা’ গ্রহণের অজুহাতে কৃষকদের কাছ থেকে প্রতি ৪০ কেজিতে অতিরিক্ত ২ থেকে ৬ কেজি পর্যন্ত পণ্য নিয়ে থাকেন। এ ধরনের কার্যক্রম অনৈতিক এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে বাবার পর প্রাণ গেল ৭ বছরের শিশু 'কথার'

কৃষকদের আর্থিক হয়রানি থেকে রক্ষা এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ইউএনও সাথী দাস বলেন, “আগে প্রতি মণ পেঁয়াজ বা রসুনে দুই থেকে তিন কেজি পর্যন্ত ধলতা নেওয়া হতো। সরকারি নির্দেশনা অনুযায়ী এখন থেকে এ ধরনের অতিরিক্ত ওজন নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আজ শুধু সতর্ক করা হচ্ছে। বিষয়টি সব ব্যবসায়ীর কাছে পৌঁছে দিতে হবে।

আরও পড়ুনঃ  সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা নিহত

তিনি আরও বলেন, “আগামীতে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। নিয়ম অমান্য করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়া-জয়পুরহাটকে নিজের বাড়ি মনে করি, সুরাইয়া জেরিন রনি এমপি

গোয়ালন্দে ‘ধলতা’ প্রথা বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করল প্রশাসন

আপডেটের সময়: ০৮:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে পেঁয়াজ ও রসুনের বাজারে প্রচলিত ‘ধলতা’ বা অতিরিক্ত ওজন কেটে নেওয়ার প্রথা বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৩ মে) দুপুরে গোয়ালন্দ বাজারের আড়তপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ওজন নেওয়ার অভিযোগ পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর সতর্কবার্তা দেন।

আরও পড়ুনঃ  হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অভিযান চলাকালে কৃষি বিপণন অধিদপ্তরের জারি করা সরকারি নির্দেশনার বিষয়েও ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের অবহিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজ, আমসহ বিভিন্ন কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের সময় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী ‘ধলতা’ বা ‘শুকনা’ গ্রহণের অজুহাতে কৃষকদের কাছ থেকে প্রতি ৪০ কেজিতে অতিরিক্ত ২ থেকে ৬ কেজি পর্যন্ত পণ্য নিয়ে থাকেন। এ ধরনের কার্যক্রম অনৈতিক এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

আরও পড়ুনঃ  বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবকের পায়ের রগ কর্তন, থানায় মামলা

কৃষকদের আর্থিক হয়রানি থেকে রক্ষা এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ইউএনও সাথী দাস বলেন, “আগে প্রতি মণ পেঁয়াজ বা রসুনে দুই থেকে তিন কেজি পর্যন্ত ধলতা নেওয়া হতো। সরকারি নির্দেশনা অনুযায়ী এখন থেকে এ ধরনের অতিরিক্ত ওজন নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আজ শুধু সতর্ক করা হচ্ছে। বিষয়টি সব ব্যবসায়ীর কাছে পৌঁছে দিতে হবে।

আরও পড়ুনঃ  বগুড়ার কাহালুর ২৭ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট আট মাস পর মিললো মাত্র এক কার্টুন ওষুধ