Dhaka ০২:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

সোনাতলায় সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১১টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেন, কৃষকদের উৎপাদিত ধান ও চালের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। খাদ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে পরিচালনার মাধ্যমে কৃষকরা যেন সরাসরি উপকৃত হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ৯৮৪ মেট্রিক টন ধান এবং ২০০১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা এবং প্রতি কেজি চালের মূল্য ৪৯ টাকা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহেদুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিখালী এলএসডির মো. আবু সাঈদ, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাতলা এলএসডির মো. জালাল উদ্দিন সরদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পুটুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পৌরসভার ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

সোনাতলায় সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপডেটের সময়: ০৯:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬