Dhaka ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় কৃষকের মৃত্যু, গ্রেপ্তার ১

এস,এম দৌলত, বগুড়া : বগুড়ার শেরপুর উপজেলায় বাঁশঝাড়ের কোড়ল ভাঙাকে কেন্দ্র করে চাচাতো ভাই ও ভাতিজার লাঠির আঘাতে হযরত আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান।

নিহত হযরত আলী বেলঘড়িয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রহিম (৫২) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি নিহতের চাচাতো ভাই।

আরও পড়ুনঃ  সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

স্থানীয় সূত্রে জানা যায়, বেলঘড়িয়া গ্রামের একটি বাঁশঝাড়ের মালিকানা নিয়ে হযরত আলীর সঙ্গে তাঁর চাচাতো ভাই আব্দুর রহিম ও ভাতিজা নাইম ইসলামের (১৮) দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে ওই বাঁশঝাড়ের নতুন কোড়ল কে বা কারা ভেঙে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে আব্দুর রহিম ও তাঁর ছেলে নাইম ইসলাম বাঁশের লাঠি দিয়ে হযরত আলীর ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা ও তাঁর স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, ঘটনার পর অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্দুর রহিমকে আটক করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় কৃষকের মৃত্যু, গ্রেপ্তার ১

আপডেটের সময়: ০৪:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬