Dhaka ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় জমি বিরোধে হামলা, কুপিয়ে জখম ও ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পার্বতীপুরে গৃহবধূকে শাবল দিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর বগুড়ায় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, আহত ৫ সারিয়াকান্দিতে প্রাকৃতিক জলাশয়ে ২৮৬ কেজি পোনামাছ অবমুক্ত নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা কত বাড়ল শর্তসাপেক্ষ রাজকীয় ক্ষমা পেলেন নাজিব রাজাক বগুড়ায় বায়তুর রহিম জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন সোনাতলায় মাছের পোনা অবমুক্ত, কৃষি যন্ত্র ও ঢেউটিন-নগদ অর্থ বিতরণ সোনাতলায় ডোবা থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, অটোরিকশা নিখোঁজ

শাজাহানপুরে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ, ডাঙ্গুরী খাল খনন কাজের উদ্বোধন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: প্রণোদনা কর্মসূচির আওতায় বগুড়ার শাজাহানপুরে ১ হাজার ১শ’ ৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধান বীজ, রবি-১ জাতের পাট বীজ, গ্রীষ্মকালীন তিল বীজ, রাসায়নিক সার এবং কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন। উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ওসি মো. আশিক ইকবাল, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাবেক আহ্বায়ক আবুল বাশার, হারেজ উদ্দিন ও আবু শাহিন সানি।

আরও পড়ুনঃ  রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আমিনা খাতুন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফারহানা আফরোজের সঞ্চালনায় এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অপরদিকে, একইদিন সন্ধ্যায় উপজেলার আড়িয়া ইউনিয়নের সোনাইদিঘী গ্রামে ডাঙ্গুরী খালের ১ হাজার ৭শ’ মিটার অংশ খনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মোরশেদ মিলটন। খালের আব্দুল হান্নানের বাড়ি থেকে ইব্রাহিমের বাড়ি পর্যন্ত এ খনন কার্যক্রম পরিচালিত হবে।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় ৪৩ লাখ ৭৮ হাজার ৯শ’ ৬২ টাকা ব্যয়ে ডাঙ্গুরী খাল খনন প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। স্থানীয়রা আশা করছেন, এ প্রকল্প বাস্তবায়নের ফলে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় জমি বিরোধে হামলা, কুপিয়ে জখম ও ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

শাজাহানপুরে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ, ডাঙ্গুরী খাল খনন কাজের উদ্বোধন

আপডেটের সময়: ১২:০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬