Dhaka ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মোকামতলায় ৬০০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার মুক্তিযোদ্ধা মনছুর আলী ক্যাপ্টেনের পরিবার আজ নিঃস্ব, মুক্তিযোদ্দা ভাতা চালুর দাবি সোনাতলায় মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত মাদকের বিরুদ্ধে সারিয়াকান্দি পুলিশের অভিযান, ৮ মাসে গ্রেপ্তার ২৬০ সোনাতলায় স্মরণিকা হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা, ৫০ কেজি মিষ্টি ধ্বংস সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড ম্যর্নিং কেজি স্কুলের টিনশেড ঘর থেকে ৬ সিলিং ফ্যান চুরি, তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন সোনাতলায় ৩৮ বস্তা সরকারি সার জব্দ, ৫ হাজার টাকা জরিমানা পার্বতীপুরে জমি-জমা নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৩

মোকামতলায় ৬০০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০৭ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার মোকামতলায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার মোকামতলা ফুটওভারব্রিজের দক্ষিণ পাশে ভান্ডারী টিকিট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—সোনাতলা উপজেলার শাহবাজপুর হিন্দুপাড়ার গৌতম চন্দ্র মহন্তের ছেলে অপূর্ব কুমার মিলন (২২), মন্ডমালা এলাকার মশিউর রহমানের ছেলে শামিরুল ইসলাম সিজান (২১) এবং চমরগাছা এলাকার মঞ্জুর মিয়ার ছেলে লাবিব হোসেন জিহাদ (২১)।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, মোকামতলা ফুটওভারব্রিজের দক্ষিণ পাশে ভান্ডারী টিকিট কাউন্টারের সামনে কয়েকজন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন। খবর পেয়ে রাত ৯টা ৩৫ মিনিটে ডিবি পুলিশের একটি দল সেখানে রওনা হয়।

রাত ৯টা ৫৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে তল্লাশি চালিয়ে অপূর্ব কুমার মিলনের প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো তিনটি নীল রঙের এয়ারটাইট প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৬০০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার ইয়াবার মোট ওজন ৬০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  সোনাতলায় ৩৮ বস্তা সরকারি সার জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

অপর গ্রেপ্তার শামিরুল ইসলাম সিজানের দেহ তল্লাশি করে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লাবিব হোসেন জিহাদকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড ম্যর্নিং কেজি স্কুলের টিনশেড ঘর থেকে ৬ সিলিং ফ্যান চুরি, তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এদিকে, গ্রেপ্তারদের ছাড়িয়ে নিতে ডিবি পুলিশের কাছে বিভিন্ন মহল থেকে তদবিরের অভিযোগ উঠেছে। এমনকি কয়েকজন সাংবাদিকও তদবির করেছেন বলে জানিয়েছেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ (ওসি) ইকবাল বাহার। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৬ মিনিটে এই প্রতিবেদকের মুঠোফোনে তিনি এ তথ্য জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

মোকামতলায় ৬০০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

মোকামতলায় ৬০০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

আপডেটের সময়: ০৬:০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার মোকামতলায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার মোকামতলা ফুটওভারব্রিজের দক্ষিণ পাশে ভান্ডারী টিকিট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—সোনাতলা উপজেলার শাহবাজপুর হিন্দুপাড়ার গৌতম চন্দ্র মহন্তের ছেলে অপূর্ব কুমার মিলন (২২), মন্ডমালা এলাকার মশিউর রহমানের ছেলে শামিরুল ইসলাম সিজান (২১) এবং চমরগাছা এলাকার মঞ্জুর মিয়ার ছেলে লাবিব হোসেন জিহাদ (২১)।

আরও পড়ুনঃ  সোনাতলায় মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, মোকামতলা ফুটওভারব্রিজের দক্ষিণ পাশে ভান্ডারী টিকিট কাউন্টারের সামনে কয়েকজন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন। খবর পেয়ে রাত ৯টা ৩৫ মিনিটে ডিবি পুলিশের একটি দল সেখানে রওনা হয়।

রাত ৯টা ৫৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে তল্লাশি চালিয়ে অপূর্ব কুমার মিলনের প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো তিনটি নীল রঙের এয়ারটাইট প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৬০০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার ইয়াবার মোট ওজন ৬০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন