Dhaka ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সবুজায়নের বার্তা ছড়িয়ে সারিয়াকান্দিতে মা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র জমা বগুড়ায় পথকুকুরকে নৃশংসভাবে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার সোনাতলার অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, প্রধান আসামি ইমরান গ্রেপ্তার তিন বছরেও চালু হয়নি ইসলামপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ বগুড়ার সোনাতলায় শতাধিক নেতাকর্মীসহ গণঅধিকার পরিষদে পুনরায় যোগদান শিবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে বাদল-হিরু পরিষদের মতবিনিময় সভা, সমর্থন চাইলেন প্রার্থীরা বগুড়ায় ডাক বিভাগের কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে জিগাতলা ও কুতুবখালী খালে টাস্কফোর্সের বিশেষ অভিযান, দুই ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা, নেতৃত্বে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়ায় পথকুকুরকে নৃশংসভাবে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত স্বপন মিয়া (৪৮)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাণী নির্যাতনের মামলার পাশাপাশি অস্ত্র আইনেও পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ জুন দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে শহরের কানছগাড়ী এলাকায় স্বপন মিয়া, পিতা- মৃত ইসমাইল হোসেন, রহমাননগরের বাসিন্দা, একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। আহত কুকুরটি প্রাণ বাঁচাতে দৌড়ে রাস্তার পাশের একটি ড্রেনে পড়ে যায়।

আরও পড়ুনঃ  বগুড়ায় ডাক বিভাগের কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঘটনার খবর পেয়ে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার সদস্যরা কানছগাড়ী এলাকার ইন্ডিপেনডেন্ট হাসপাতালের পশ্চিম পাশ থেকে কুকুরটিকে উদ্ধার করেন। পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি ভেটেরিনারি চিকিৎসক দল আহত প্রাণীটির জরুরি চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা করে। চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় বর্তমানে কুকুরটির অবস্থার উন্নতি হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র জমা

এ ঘটনায় বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. ইমরান হোসেন বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে মূল অভিযুক্ত স্বপন মিয়াকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  শিবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে বাদল-হিরু পরিষদের মতবিনিময় সভা, সমর্থন চাইলেন প্রার্থীরা

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার বিষয়ে প্রয়োজনীয় অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সবুজায়নের বার্তা ছড়িয়ে সারিয়াকান্দিতে মা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

বগুড়ায় পথকুকুরকে নৃশংসভাবে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেটের সময়: ০২:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত স্বপন মিয়া (৪৮)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাণী নির্যাতনের মামলার পাশাপাশি অস্ত্র আইনেও পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ জুন দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে শহরের কানছগাড়ী এলাকায় স্বপন মিয়া, পিতা- মৃত ইসমাইল হোসেন, রহমাননগরের বাসিন্দা, একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। আহত কুকুরটি প্রাণ বাঁচাতে দৌড়ে রাস্তার পাশের একটি ড্রেনে পড়ে যায়।

আরও পড়ুনঃ  বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র জমা

ঘটনার খবর পেয়ে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার সদস্যরা কানছগাড়ী এলাকার ইন্ডিপেনডেন্ট হাসপাতালের পশ্চিম পাশ থেকে কুকুরটিকে উদ্ধার করেন। পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি ভেটেরিনারি চিকিৎসক দল আহত প্রাণীটির জরুরি চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা করে। চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় বর্তমানে কুকুরটির অবস্থার উন্নতি হয়েছে।

আরও পড়ুনঃ  শিবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে বাদল-হিরু পরিষদের মতবিনিময় সভা, সমর্থন চাইলেন প্রার্থীরা

এ ঘটনায় বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. ইমরান হোসেন বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে মূল অভিযুক্ত স্বপন মিয়াকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  সোনাতলার অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, প্রধান আসামি ইমরান গ্রেপ্তার