Dhaka ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০

সংবাদ আজকাল নিউজ: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝাটকদিয়া আউড়াকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঝাটকদিয়া আউড়াকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। পথে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি যানবাহনের মুখোমুখি হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। সংঘর্ষ এড়াতে চালক বাসটি রাস্তার পাশের কাঁচা অংশে নামিয়ে দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে প্রায় ৫০ থেকে ৬০ ফুট নিচে খাদে পড়ে যায়। পরে বাসটি কয়েকবার পল্টি খায়।

দুর্ঘটনায় আহত যাত্রী সেকেন্দার জানান, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৪০ জন সিটে বসা এবং বাকিরা দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অধিকাংশ যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। আহতদের বাস থেকে বের করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

নগরকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার অভিযান চালিয়ে অন্তত ২৭ জন আহত যাত্রীকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০

আপডেটের সময়: ০৩:১৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬