Dhaka ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ২৫৯ সময় দেখুন

নিউজ ডেস্ক: নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। বুধবার দুপুরে রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ মিছিলের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ড এলাকা থেকে হঠাৎ করেই ২০ থেকে ২৫ জন যুবক মিছিল বের করেন। মিছিলটি কিছুদূর অগ্রসর হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার খবর পেয়ে মিছিলকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় মিছিলকারীদের একজন ফেসবুকে লাইভও করেন।

মিছিলে অংশ নেন শিবপুর উপজেলার রফিক ও প্রিন্স ইমন এবং রায়পুরা উপজেলার মরজাল গ্রামের যুবলীগ নেতা বেদনসহ আরও কয়েকজন নেতাকর্মী।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”, “মরজাল ইউনিয়ন যুবলীগ”, “নেতা মোদের শেখ মুজিব”, “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”সহ বিভিন্ন স্লোগান দেন। প্রায় সাত মিনিট ধরে মহাসড়কে অবস্থান শেষে তারা সেখান থেকে সরে যান।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর ও রায়পুরা সীমান্ত এলাকায় ১৫ থেকে ২০ জন যুবক জড়ো হয়েছিল। ইতোমধ্যে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে তিনজন রায়পুরার মরজাল এলাকার এবং দুইজন শিবপুর উপজেলার বাসিন্দা। অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া বলেন, “ঘটনার তদন্ত চলছে। সংশ্লিষ্টদের নাম-পরিচয় যাচাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল

আপডেটের সময়: ১১:৩০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬