Dhaka ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

নন্দীগ্রামে ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে এক মাদ্রাসাপড়ুয়া শিশুকে বলাৎকারের অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে এবং থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের নিমাইদিঘী গ্রামের ৮ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে তালের শাঁস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একই গ্রামের এক কিশোর বাড়ি থেকে ডেকে নেয়। পরে তাকে বেড়া পুকুর সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে বলাৎকার করা হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার সময় শিশুটি গুরুতর আহত হয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন সেখানে ছুটে আসে। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটি শারীরিকভাবে আহত হওয়ার পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছে।

এ ঘটনায় সোমবার (১ জুন) ভুক্তভোগী শিশুর দাদি বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে।

নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু কামাল জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

নন্দীগ্রামে ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার

আপডেটের সময়: ০৩:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬