Dhaka ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

ডেঙ্গু প্রতিরোধে বগুড়া সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযান, নগরে জন-সচেতনতামূলক র‍্যালি

এস এম দৌলত, বগুড়া: ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালি আয়োজন করেছে বগুড়া সিটি কর্পোরেশন। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টায় নগরের সাতমাথা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিটি সাতমাথা থেকে শুরু হয়ে কাঠালতলা, নবাববাড়ি ও জলেশ্বরীতলা এলাকা ঘুরে নগর ভবনে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

র‌্যালি শেষে প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, “পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নগরবাসী ও সিটি কর্পোরেশন মিলে আমরা একটি পরিবার। আমাদের সম্মিলিত প্রচেষ্টাতেই নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখা সম্ভব।

তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার কিংবা অন্য কোনো পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। বাড়ির ছাদ, কার্নিশ ও আশপাশে কোথাও পানি জমে আছে কি না তা নিয়মিত খেয়াল রাখতে হবে। সপ্তাহে অন্তত একদিন বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।

এ সময় র‌্যালিতে শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, সিটি কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেন, রাফিউল আবেদীন, রেজাউল করিম, নুরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, শফি মাহমুদ, জীবন কৃষ্ণ যাদব, আব্দুল হাই, কামরুজ্জামান, নাসরিন আক্তার নিপা, পারভিন আক্তার, আতিকসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বগুড়া সিটি কর্পোরেশনের এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগর গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে বগুড়া সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযান, নগরে জন-সচেতনতামূলক র‍্যালি

আপডেটের সময়: ০৮:২১:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬