Dhaka ০২:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে উন্নয়নের কথা বললেন, জেলা পরিষদ প্রশাসক জাকির

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলা পরিষদের উদ্যোগে জেলার ২২টি ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে ৩৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম আহসানুল তৈয়ব জাকির।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মৌসুমী হক, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা, হিসাব রক্ষক খায়রুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুল অজিদসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম আহসানুল তৈয়ব জাকির বলেন, “বিএনপি সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বিএনপি সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।” তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত পরিশ্রম করছেন।”

তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের জন্য দোয়া কামনা করেন এবং সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

পরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জেলা পরিষদের এ ধরনের সহযোগিতাকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে উন্নয়নের কথা বললেন, জেলা পরিষদ প্রশাসক জাকির

আপডেটের সময়: ১২:১৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬