Dhaka ১২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

জমির বিরোধে শিবগঞ্জে ঝরল দুই প্রাণ

সংবাদ আজকাল নিউজ: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ভয়াবহ রূপ নিয়েছে। প্রকাশ্যে ধারালো অস্ত্রের আঘাতে দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে ঘটে এ মর্মান্তিক ঘটনা। নিহতদের মৃত্যুতে এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন— লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৩) এবং মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

আরও পড়ুনঃ  সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলছিল। এর জেরে সোমবার সকালে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নিলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে ইয়াছিন ও সুমনের ওপর হামলা চালায়। এসময় তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করতে এগিয়ে এলেও ঘটনাস্থলেই ইয়াছিন আলীর মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় সুমন মোল্লাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে রাহাত মন্ডল (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া হামলার সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, “জমি সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

জমির বিরোধে শিবগঞ্জে ঝরল দুই প্রাণ

আপডেটের সময়: ০৩:০১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬