
এস এম দৌলত, বগুড়া: বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে বুধবার শহরে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সহ-সভাপতি ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, মহানগর মহিলা দলের সভাপতি সানুসহ মহানগরের ২১টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
নেতারা বলেন, প্রস্তাবিত জনবান্ধব বাজেট দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাজেটকে স্বাগত জানিয়ে তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগেরও প্রশংসা করেন।
প্রতিবেদকের নাম 








