Dhaka ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

কোটালীপাড়ায় গরুবাহী ট্রাক দুর্ঘটনায় ৪ গরু নিহত, ৪টি জীবিত উদ্ধার, চালক পলাতক

সংবাদ আজকাল নিউজ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী একটি ট্রাক খালে পড়ে চারটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারটি গরু জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাজুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ট্রাকে থাকা আটটি গরু চুয়াডাঙ্গার শিয়ালমারি গরুর হাট থেকে কেনা হয়েছিল। গরুগুলো বরিশালের বানারীপাড়া উপজেলার বাওলিয়া গরুর হাটে নেওয়া হচ্ছিল। পথে কাজুলিয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে পানিতে চারটি গরুর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে জীবিত চারটি গরুকে উদ্ধার করেন। তবে ট্রাকে থাকা কেউ আহত হননি। দুর্ঘটনার পর ট্রাকচালক নজরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

গরুর ব্যবসায়ী উজিরপুর উপজেলার কাউয়ারেখা গ্রামের মৃত দুলাল বেপারীর ছেলে রানা বেপারী ও মশাং গ্রামের সামসুল হকের ছেলে লিটন বেপারী জানান, নিহত চারটি গরুর মূল্য প্রায় ১০ লাখ টাকা। কোরবানির ঈদকে সামনে রেখে ঋণ করে গরুগুলো কিনেছিলেন তারা।

কান্নাজড়িত কণ্ঠে রানা বেপারী বলেন, “ঋণ করে গরু কিনছিলাম। আশা ছিল ঈদের হাটে বিক্রি করে কিছু লাভ হবে। কিন্তু এক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।

লিটন বেপারী বলেন, “সারারাত রাস্তায় ছিলাম। আর একটু হলেই হাটে পৌঁছে যেতাম। আমরা বেঁচে গেলেও গরুগুলা মারা যাওয়ায় বড় ক্ষতি হয়ে গেছে।

স্থানীয় মুসল্লি নেয়ামত উল্লাহ বলেন, “ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বিকট শব্দ শুনে গিয়ে দেখি ট্রাক খালে পড়ে গেছে। গরুগুলো পানিতে ছটফট করছিল। পরে স্থানীয়রা মিলে উদ্ধার কাজ শুরু করি।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমের ঘোরে থাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

কোটালীপাড়ায় গরুবাহী ট্রাক দুর্ঘটনায় ৪ গরু নিহত, ৪টি জীবিত উদ্ধার, চালক পলাতক

আপডেটের সময়: ০৩:০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬