Dhaka ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কারামুক্তির পর নারায়ণগঞ্জে ফিরলেন সাবেক মেয়র আইভী, সরকার ও বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় কৃষকের মৃত্যু, গ্রেপ্তার ১ প্রধানমন্ত্রীর অভিপ্রায় বাস্তবায়নে বগুড়া শহর এড়িয়ে নতুন রেলপথের প্রস্তাব শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু পার্বতীপুর উপজেলা এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু, সেচ মটরের তার চুরি করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এমপি মোরশেদ মিল্টনকে সংবর্ধনা রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার অভিযোগে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন নন্দীগ্রামে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির ছাত্রী, ৪ মাসের অন্তঃসত্ত্বা বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন

কারামুক্তির পর নারায়ণগঞ্জে ফিরলেন সাবেক মেয়র আইভী, সরকার ও বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ১৯ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: দীর্ঘ এক বছরেরও বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বুধবার (৩ জুন) রাত সোয়া ১০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মধ্যরাতে নিজ শহর নারায়ণগঞ্জে ফেরেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভী রাত সাড়ে ১২টার দিকে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন ‘চুনকা কুটির’-এ পৌঁছান। এ সময় তার বাড়ির আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

আরও পড়ুনঃ  সারিয়াকান্দি বণিক সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ব্যবসায়ীদের ঈদের শুভেচ্ছা বিনিময়

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া ১২টি মামলায় উচ্চ আদালতের দেওয়া জামিন বহাল থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় যৌথ অভিযানে দুই পরিবহন প্রতিষ্ঠানের প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার পর হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় কারাবন্দি ছিলেন সাবেক এই মেয়র। পরবর্তীতে বিভিন্ন মামলায় ধাপে ধাপে জামিন লাভ করেন তিনি। সর্বশেষ আইনি জটিলতা কাটিয়ে কারামুক্তি পান।

আরও পড়ুনঃ  পূর্ব শত্রুতার জেরে শান্তাহারে যুবককে ছুরিকাঘাত, সহযোগী গ্রেপ্তার

কারামুক্তির পর সেলিনা হায়াৎ আইভী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার মতো আরও যেসব নিরপরাধ মানুষ কারাগারে রয়েছেন, তাদের প্রতিও সরকার যেন সহানুভূতিশীল হয়।” পাশাপাশি দেশের বিচার বিভাগ ও আইন বিভাগের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

কারামুক্তির পর নারায়ণগঞ্জে ফিরলেন সাবেক মেয়র আইভী, সরকার ও বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা

কারামুক্তির পর নারায়ণগঞ্জে ফিরলেন সাবেক মেয়র আইভী, সরকার ও বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা

আপডেটের সময়: ০৯:৫০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: দীর্ঘ এক বছরেরও বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বুধবার (৩ জুন) রাত সোয়া ১০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মধ্যরাতে নিজ শহর নারায়ণগঞ্জে ফেরেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভী রাত সাড়ে ১২টার দিকে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন ‘চুনকা কুটির’-এ পৌঁছান। এ সময় তার বাড়ির আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

আরও পড়ুনঃ  সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা, জীববৈচিত্র্য রক্ষায় কড়াকড়ি, সংকটে হাজারো বনজীবী

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া ১২টি মামলায় উচ্চ আদালতের দেওয়া জামিন বহাল থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির ছাত্রী, ৪ মাসের অন্তঃসত্ত্বা

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার পর হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় কারাবন্দি ছিলেন সাবেক এই মেয়র। পরবর্তীতে বিভিন্ন মামলায় ধাপে ধাপে জামিন লাভ করেন তিনি। সর্বশেষ আইনি জটিলতা কাটিয়ে কারামুক্তি পান।

আরও পড়ুনঃ  গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এমপি মোরশেদ মিল্টনকে সংবর্ধনা