Dhaka ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ঈদ আনন্দে বাড়তি অবকাশ, স্কুল-কলেজে টানা ১৬ দিনের ছুটি বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দ মিছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিএনপির ধন্যবাদ নিকারের অনুমোদন পেল মোকামতলা উপজেলা, আনন্দে মুখর জনপদ নিকার বৈঠকে অনুমোদন, বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার সোনাতলায় মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষায় অংশ নেয়ায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার সোনাতলা পৌরসভায় রোড লাইটের বকেয়া বিল বিতরণ কার্যক্রম শুরু বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটি প্রতিষ্ঠার ঘোষণা বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রওনা দিয়েছেন  আদমদীঘিতে ৬ গুরুত্বপূর্ণ দপ্তরে প্রধান নেই, সেবায় ভোগান্তিতে মানুষ

ঈদ আনন্দে বাড়তি অবকাশ, স্কুল-কলেজে টানা ১৬ দিনের ছুটি

নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল-কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিনের ছুটি থাকছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এদিন সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে হবে। তবে সরকারি অফিসের ছুটির সূচিতে পরিবর্তন এলেও শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ছুটির সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে। এই ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। ছুটির আগে ও পরে সাপ্তাহিক শুক্র ও শনিবারের বন্ধ যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি ভোগ করতে পারবে।

আরও পড়ুনঃ  নিষেধাজ্ঞা অমান্য করে পুকুরে সাইনবোর্ড, বগুড়ায় তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

একইভাবে কলেজ পর্যায়েও ঈদের মূল ছুটি ১২ দিনের হলেও সাপ্তাহিক বন্ধসহ মোট ছুটি দাঁড়াবে ১৬ দিনে।

অন্যদিকে মাদ্রাসাগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে এবং শেষ হবে ১১ জুন। এর সঙ্গে আগের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীরা টানা ২১ দিনের ছুটি পাচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

ঈদ আনন্দে বাড়তি অবকাশ, স্কুল-কলেজে টানা ১৬ দিনের ছুটি

আপডেটের সময়: ১২:১৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬