Dhaka ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নন্দীগ্রামের সবুজ প্রান্তরে শামুকখোল পাখির ঝাঁক, মুগ্ধ স্থানীয়রা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি ও মিনি ঠিকাদার কল্যান সমিতির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে টানা বর্ষণে সর্বস্বান্ত তরুণ উদ্যোক্তা, নষ্ট ৩০০ পেঁপে গাছ পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন মাদক কারবার বন্ধের দাবিতে পার্বতীপুরে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি কাজী রফিকুল ইসলামের পার্বতীপুরে মা-মেয়ে হত্যা, অভিযুক্তদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সোনাতলায় প্রায় ৫ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড, শুরু হয়েছে তালিকা প্রণয়নের কাজ পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে কিশোর নিহত, পিতা আটক বগুড়ায় কলোনি ব্যবসায়ী বণিক সমিতি গঠনে মতবিনিময় সভা, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১১ বছর পর নবম পে-স্কেল ঘোষণা, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৪২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ১৩০ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে এ পে-স্কেল কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও আর্থিক সহায়তার লক্ষ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের মধ্যে ১:৮ অনুপাত রাখা হয়েছে। বর্তমানে এ অনুপাত ১:৯.০৭৬। নতুন কাঠামোয় অধিকাংশ গ্রেডে মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াইগুণ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

নতুন পে-স্কেল অনুযায়ী গ্রেডভিত্তিক মূল বেতন হবে—

গ্রেড-১ : ১,৬০,০০০ টাকা (বর্তমানে ৭৮,০০০)
গ্রেড-২ : ১,৩২,০০০ টাকা (বর্তমানে ৬৬,০০০)
গ্রেড-৩ : ১,১৩,০০০ টাকা (বর্তমানে ৫৬,৫০০)
গ্রেড-৪ : ১,০০,০০০ টাকা (বর্তমানে ৫০,০০০)
গ্রেড-৫ : ৮৬,০০০ টাকা (বর্তমানে ৪৩,০০০)
গ্রেড-৬ : ৭১,০০০ টাকা (বর্তমানে ৩৫,৫০০)
গ্রেড-৭ : ৫৮,০০০ টাকা (বর্তমানে ২৯,০০০)
গ্রেড-৮ : ৪৭,২০০ টাকা (বর্তমানে ২৩,০০০)
গ্রেড-৯ : ৪৫,১০০ টাকা (বর্তমানে ২২,০০০)
গ্রেড-১০ : ৩২,০০০ টাকা (বর্তমানে ১৬,০০০)
গ্রেড-১১ : ২৫,০০০ টাকা (বর্তমানে ১২,৫০০)
গ্রেড-১২ : ২৪,৩০০ টাকা (বর্তমানে ১১,৩০০)
গ্রেড-১৩ : ২৪,০০০ টাকা (বর্তমানে ১১,০০০)
গ্রেড-১৪ : ২৩,৫০০ টাকা (বর্তমানে ১০,২০০)
গ্রেড-১৫ : ২২,৮০০ টাকা (বর্তমানে ৯,৭০০)
গ্রেড-১৬ : ২১,৯০০ টাকা (বর্তমানে ৯,৩০০)
গ্রেড-১৭ : ২১,৪০০ টাকা (বর্তমানে ৯,০০০)
গ্রেড-১৮ : ২১,০০০ টাকা (বর্তমানে ৮,৮০০)
গ্রেড-১৯ : ২০,৫০০ টাকা (বর্তমানে ৮,৫০০)
গ্রেড-২০ : ২০,০০০ টাকা (বর্তমানে ৮,২৫০)

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারী বাড়িভাড়া ও অন্যান্য ভাতাসহ মোট প্রায় ৪১ হাজার ৯০৮ টাকা পর্যন্ত সুবিধা পাবেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর হয়েছিল। প্রায় এক যুগ পর সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামোর আওতায় আসতে যাচ্ছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

নন্দীগ্রামের সবুজ প্রান্তরে শামুকখোল পাখির ঝাঁক, মুগ্ধ স্থানীয়রা

১১ বছর পর নবম পে-স্কেল ঘোষণা, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আপডেটের সময়: ০২:৪২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬