Dhaka ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় ভুল সেট কোডে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যহতি শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, শিশুদের খেলাধুলায় সম্পৃক্ত করতে বদ্ধপরিকর সরকার সোনাতলায় গ্রামীণ সড়কের উদ্বোধন, টিটিসি স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিক বগুড়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক সান্তাহারে মুঠোফোনে ডেকে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি তাপদাহে হিট স্ট্রোকের ঝুঁকি: সুস্থ থাকতে খাবারে সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের সোনাতলায় অপহরণ মামলার আসামি যশোর থেকে গ্রেফতার, স্কুলছাত্রী উদ্ধার বগুড়ার নন্দীগ্রামে এক মাদকসেবনকারীকে ১৫ দিনের কারাদণ্ড ময়মনসিংহে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বার্ষিক সম্মেলন ও বীমাদাবীর চেক হস্তান্তর নরসিংদীতে ব্র্যাক ফিসারিজ এর আয়োজনে মৎস্যচাষীদের বিশাল কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় ভুল সেট কোডে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যহতি

সংবাদ আজকাল ডেস্কঃ বগুড়ার সোনাতলায় চলমান এসএসসি পরীক্ষায় ভুল সেট কোডে পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

রবিবার এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে নির্ধারিত সেট কোড-১ এর পরিবর্তে ভুলবশত সেট কোড-৩ দিয়ে পরীক্ষা নেওয়া হয়। ওই কেন্দ্রে মোট ৭০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯৮ জন উপস্থিত ছিল, অনুপস্থিত ছিল ৫ জন।

আরও পড়ুনঃ  সান্তাহারে মুঠোফোনে ডেকে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা পাশ্ববর্তী সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি ওই কেন্দ্রের ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় গ্রামীণ সড়কের উদ্বোধন, টিটিসি স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিক

সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইনচার্জ আব্দুল হাই জানান, পাশের কেন্দ্রে ভুল সেট কোডে পরীক্ষা নেওয়ার প্রভাব তাদের প্রতিষ্ঠানে পড়ে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের স্কুলে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করে।

এদিকে ঘটনার পর ট্যাগ অফিসার মো. আব্দুল লতিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। শিক্ষার্থীদের দাবি, তার গাফিলতির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহাদাত জামান ভুলের বিষয়টি স্বীকার করে বলেন, অনিচ্ছাকৃতভাবে নির্ধারিত সেটের পরিবর্তে অন্য সেটে পরীক্ষা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক জানান, ঘটনার পরপরই কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় ভুল সেট কোডে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যহতি

সোনাতলায় ভুল সেট কোডে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যহতি

আপডেটের সময়: ০৮:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬