Dhaka ০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন নারীর ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল নদী ভাঙন ঠেকাও, তেকানী-চুকাইনগর ইউনিয়ন বাঁচাও দাবিতে মানববন্ধন পিআইসিকে জিম্মি করে সড়ক নির্মাণে সাবেক চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির অভিযোগ সুন্দরবনে বনদস্যুর ভয় মাথায় নিয়েই জীবিকার সন্ধানে উপকূলের মানুষ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ৩ চোর-মাদক কারবারিসহ আটক ৮ বগুড়া-জয়পুরহাটকে নিজের বাড়ি মনে করি, সুরাইয়া জেরিন রনি এমপি শাহ আমানতে নিষিদ্ধ বিউটি ক্রিম ও ২২ লাখ টাকার সিগারেট জব্দ ছিনতাই ও হুমকির অভিযোগে সাঘাটায় আটক ২ বগুড়ায় চার দফা দাবিতে শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

সোনাতলায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী খামারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

সংবাদ আজকাল ডেস্ক: ‘দক্ষ নারী শক্তি, খামারের উন্নতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে বগুড়ার সোনাতলা উপজেলায় নারী দুগ্ধ খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) সকাল ১১টায় সোনাতলা পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় উপজেলার প্রায় ১০০ জন নারী দুগ্ধ খামারী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে নারীর ক্ষমতায়ন, দুগ্ধ খামারে নারীর অংশগ্রহণের সম্ভাবনা, সুযোগ ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে গরু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় ৩০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রতিটি নারী খামারীর মাঝে স্বাস্থ্যসম্মতভাবে দুধ সংগ্রহের জন্য একটি করে মিল্ক নেট (দুধ ছাঁকনি) বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. গোপেশ চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শাহানাজ পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জাহাবুর রহমান এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জান্নাতুল ফেরদৌস।

এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বাবলী সুরাইয়া, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগের তাসলিমা খাতুন এবং ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের ভেটেরিনারি সার্জন ডা. আল আকমল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. আবু বকর সিদ্দিক এবং সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মিলন চন্দ্র রায়।

আরও পড়ুনঃ  টিকটক তারকা নয়, বানাতে চেয়েছিল যৌনকর্মী— ফরিদপুরে পাচারকারীর জেল

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ব্র্যাক প্রতিষ্ঠালগ্ন থেকেই নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ ধরনের প্রশিক্ষণ নারী খামারীদের দক্ষতা বৃদ্ধি করে তাদের স্বাবলম্বী করে তুলবে এবং দেশের দুগ্ধ শিল্পকে আরও সমৃদ্ধ করবে।

বিশেষ অতিথিরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণের মাধ্যমে নারী খামারীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লাভজনক খামার গড়ে তুলতে সক্ষম হবেন এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

আরও পড়ুনঃ  জামিনে এসে বাদীপক্ষের জমির ধান কেটে নেওয়া ও মেহগনি গাছ কর্তনের অভিযোগ

সভাপতির বক্তব্যে ডা. আবু বকর সিদ্দিক বলেন, অল্প পুঁজি নিয়েও নারীরা গাভী পালন করে নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারেন। দক্ষ নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ব্র্যাক ডেইরি ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় খামারি, কৃষি উদ্যোক্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণটিকে সময়োপযোগী ও বাস্তবমুখী উল্লেখ করে নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণের দাবি জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন নারীর

সোনাতলায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী খামারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

আপডেটের সময়: ০২:০৪:০০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: ‘দক্ষ নারী শক্তি, খামারের উন্নতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে বগুড়ার সোনাতলা উপজেলায় নারী দুগ্ধ খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) সকাল ১১টায় সোনাতলা পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় উপজেলার প্রায় ১০০ জন নারী দুগ্ধ খামারী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে নারীর ক্ষমতায়ন, দুগ্ধ খামারে নারীর অংশগ্রহণের সম্ভাবনা, সুযোগ ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে গরু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় ৩০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রতিটি নারী খামারীর মাঝে স্বাস্থ্যসম্মতভাবে দুধ সংগ্রহের জন্য একটি করে মিল্ক নেট (দুধ ছাঁকনি) বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. গোপেশ চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শাহানাজ পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জাহাবুর রহমান এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জান্নাতুল ফেরদৌস।

এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বাবলী সুরাইয়া, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগের তাসলিমা খাতুন এবং ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের ভেটেরিনারি সার্জন ডা. আল আকমল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. আবু বকর সিদ্দিক এবং সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মিলন চন্দ্র রায়।

আরও পড়ুনঃ  মোকামতলায় ২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার