Dhaka ০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

সোনাতলায় বিএসটিআই ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার সোনাতলা উপজেলায় পণ্যের মান নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে “অদিতী দই ভান্ডার” নামে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) উপজেলা প্রশাসন, সোনাতলা এবং বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড প্রদান করা হয়। অভিযানে পৌরসভা রোডস্থ রংধনু মার্কেটের সামনে অবস্থিত প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

অভিযোগে জানা যায়, প্রতিষ্ঠানটির প্রোপাইটর শ্রী বিমল চন্দ্র চৌধুরী (সাং রানীরপাড়া, সোনাতলা) বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় সনদ ছাড়াই ফার্মেন্টেড মিল্কজাত পণ্য উৎপাদন ও বাজারজাত করছিলেন। এছাড়া কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই প্রস্তুত, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ টক দই বিক্রি, পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ না থাকা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’-এর ১৫(১)/২৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) তুষার সাহা।

বিএসটিআই সূত্রে জানানো হয়েছে, ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়ায় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, আহত ৫

সোনাতলায় বিএসটিআই ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৭:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬