Dhaka ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কাওছার লিংকনকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা ঢাকা ক্লাবের সামনে থেকে আওয়ামী লীগ নেতা কে.এস.এম. মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার শহরে ভ্যানভর্তি পাকা পেঁপে, প্রাকৃতিকভাবে পাকানো নাকি রাসায়নিকের ঝুঁকি? কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে: এমপি কাজী রফিকুল ইসলাম সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল নন্দীগ্রামে গভীর রাতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১ ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল সোনাতলায় অনলাইন পোর্টাল ‘সংবাদ আজকাল’-এর ১৬ বছরে পদার্পণ, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার

সোনাতলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৫৩০ সময় দেখুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সোনাতলা থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. শামিনুর ইসলাম শামীম। তিনি সোনাতলা পৌর এলাকার গড়ফতেপুর হাসপাতাল রোডের ২ নম্বর ওয়ার্ডের ৪৪৬ নম্বর হোল্ডিংয়ের বাসিন্দা মো. মাহাবুবুর আলম (বুলু)-এর ছেলে।

আরও পড়ুনঃ  বগুড়ায় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কাওছার লিংকনকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

পুলিশ সূত্রে জানা যায়, আদালতের রায়ে শামিনুর ইসলাম শামীমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায়ের পর তিনি পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান ছিল।

আরও পড়ুনঃ  কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে: এমপি কাজী রফিকুল ইসলাম

বৃহস্পতিবার সোনাতলা থানা পুলিশের এসআই মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পর আসামিকে থানায় নিয়ে প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে পুলিশ পাহারায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে গভীর রাতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়ায় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কাওছার লিংকনকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

সোনাতলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি গ্রেপ্তার

আপডেটের সময়: ০৩:২৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সোনাতলা থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. শামিনুর ইসলাম শামীম। তিনি সোনাতলা পৌর এলাকার গড়ফতেপুর হাসপাতাল রোডের ২ নম্বর ওয়ার্ডের ৪৪৬ নম্বর হোল্ডিংয়ের বাসিন্দা মো. মাহাবুবুর আলম (বুলু)-এর ছেলে।

আরও পড়ুনঃ  সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল