Dhaka ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় আড়িয়াঘাট বাঙালি নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বগুড়ায় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কাওছার লিংকনকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা ঢাকা ক্লাবের সামনে থেকে আওয়ামী লীগ নেতা কে.এস.এম. মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার শহরে ভ্যানভর্তি পাকা পেঁপে, প্রাকৃতিকভাবে পাকানো নাকি রাসায়নিকের ঝুঁকি? কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে: এমপি কাজী রফিকুল ইসলাম সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল নন্দীগ্রামে গভীর রাতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১ ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল সোনাতলায় অনলাইন পোর্টাল ‘সংবাদ আজকাল’-এর ১৬ বছরে পদার্পণ, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোনাতলায় আড়িয়াঘাট বাঙালি নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙালি নদীর আড়িয়াঘাট সেতুর উত্তর ও দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ড্রেজার ও শ্যালো মেশিন বসিয়ে নদী থেকে বালু তোলার ফলে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ আড়িয়াঘাট সেতুটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। একই সঙ্গে নদীর তীরবর্তী ফসলি জমি, বসতভিটা ও আশপাশের জনবসতি নদীভাঙনের হুমকিতে রয়েছে।

এ পরিস্থিতিতে সেতু, নদীর তীর ও স্থানীয় জনপদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে সোনাতলা উপজেলা প্রশাসন।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে গভীর রাতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বাঙালি নদীর আড়িয়াঘাট এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনের পাইপ ভেঙে দেওয়া হয়, যাতে ওই পদ্ধতিতে বালু উত্তোলন বন্ধ করা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আড়িয়াঘাট সেতুর উত্তর ও দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে ড্রেজার ও শ্যালো মেশিনের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। নদীর নির্দিষ্ট স্থান থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার ফলে নদীর স্বাভাবিক গতিপ্রকৃতি ও তীরের মাটির স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে সেতুর আশপাশের এলাকা এবং নদীতীরবর্তী কৃষিজমি ও বসতবাড়ি ঝুঁকির মধ্যে পড়েছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল

স্থানীয়দের আশঙ্কা, অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীভাঙন তীব্র হতে পারে। এতে একদিকে যেমন কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষিজমি, বসতভিটা, ভূমিহীনদের জন্য সরকারি আবাসন (গুচ্ছগ্রাম) ও মানুষের জীবন-জীবিকা।

আড়িয়াঘাট সেতুটি স্থানীয় মানুষের যোগাযোগ, যাতায়াত ও পণ্য পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জনস্বার্থে সেতুটির নিরাপত্তা নিশ্চিত করা এবং নদীর তীরবর্তী এলাকা রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে: এমপি কাজী রফিকুল ইসলাম

সেতুটি রক্ষায় শুধু এক দিনের অভিযান নয়, বরং নিয়মিত নজরদারি, অবৈধ বালু উত্তোলনের উৎস শনাক্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

উপজেলা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়দের প্রত্যাশা, বাঙালি নদীর আড়িয়াঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় আড়িয়াঘাট বাঙালি নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

সোনাতলায় আড়িয়াঘাট বাঙালি নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

আপডেটের সময়: ০৩:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙালি নদীর আড়িয়াঘাট সেতুর উত্তর ও দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ড্রেজার ও শ্যালো মেশিন বসিয়ে নদী থেকে বালু তোলার ফলে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ আড়িয়াঘাট সেতুটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। একই সঙ্গে নদীর তীরবর্তী ফসলি জমি, বসতভিটা ও আশপাশের জনবসতি নদীভাঙনের হুমকিতে রয়েছে।

এ পরিস্থিতিতে সেতু, নদীর তীর ও স্থানীয় জনপদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে সোনাতলা উপজেলা প্রশাসন।

আরও পড়ুনঃ  কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে: এমপি কাজী রফিকুল ইসলাম

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বাঙালি নদীর আড়িয়াঘাট এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনের পাইপ ভেঙে দেওয়া হয়, যাতে ওই পদ্ধতিতে বালু উত্তোলন বন্ধ করা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আড়িয়াঘাট সেতুর উত্তর ও দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে ড্রেজার ও শ্যালো মেশিনের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। নদীর নির্দিষ্ট স্থান থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার ফলে নদীর স্বাভাবিক গতিপ্রকৃতি ও তীরের মাটির স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে সেতুর আশপাশের এলাকা এবং নদীতীরবর্তী কৃষিজমি ও বসতবাড়ি ঝুঁকির মধ্যে পড়েছে।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে গভীর রাতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১

স্থানীয়দের আশঙ্কা, অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীভাঙন তীব্র হতে পারে। এতে একদিকে যেমন কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষিজমি, বসতভিটা, ভূমিহীনদের জন্য সরকারি আবাসন (গুচ্ছগ্রাম) ও মানুষের জীবন-জীবিকা।

আড়িয়াঘাট সেতুটি স্থানীয় মানুষের যোগাযোগ, যাতায়াত ও পণ্য পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জনস্বার্থে সেতুটির নিরাপত্তা নিশ্চিত করা এবং নদীর তীরবর্তী এলাকা রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  বগুড়ায় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কাওছার লিংকনকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা