Dhaka ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নন্দীগ্রামের সবুজ প্রান্তরে শামুকখোল পাখির ঝাঁক, মুগ্ধ স্থানীয়রা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি ও মিনি ঠিকাদার কল্যান সমিতির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে টানা বর্ষণে সর্বস্বান্ত তরুণ উদ্যোক্তা, নষ্ট ৩০০ পেঁপে গাছ পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন মাদক কারবার বন্ধের দাবিতে পার্বতীপুরে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি কাজী রফিকুল ইসলামের পার্বতীপুরে মা-মেয়ে হত্যা, অভিযুক্তদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সোনাতলায় প্রায় ৫ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড, শুরু হয়েছে তালিকা প্রণয়নের কাজ পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে কিশোর নিহত, পিতা আটক বগুড়ায় কলোনি ব্যবসায়ী বণিক সমিতি গঠনে মতবিনিময় সভা, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সুষম উন্নয়নে সরকার কাজ করছে, বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, বগুড়াসহ সারাদেশে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি সরকার ধারাবাহিকভাবে মেগা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। একই সঙ্গে গণমাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, যা দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহারের আহ্বান জানান তিনি।

শুক্রবার (১২ জুন) সকালে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি প্রেসক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন করেন।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বগুড়ার শহরতলিতে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চান, যেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি কৃষি, প্রকৌশল, চিকিৎসা ও বিজ্ঞান অনুষদ থাকবে। এ সংক্রান্ত প্রস্তাব আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করা হবে।

তিনি আরও জানান, বগুড়ায় একটি বহুমাত্রিক আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিমানবন্দরটিতে পাইলট প্রশিক্ষণ কেন্দ্র, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, কার্গো সুবিধা, যুদ্ধবিমান পরিচালনার অবকাঠামো এবং বিমানঘাঁটি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

মীর শাহে আলম বলেন, বগুড়ায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ এবং বগুড়া ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্প আগামী সপ্তাহে একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

এ প্রকল্পের জন্য ইতোমধ্যে ২ হাজার ২০০ কোটি টাকা ভূমি অধিগ্রহণে বরাদ্দ দেওয়া হয়েছে।

রেল যোগাযোগ উন্নয়নের বিষয়ে তিনি বলেন, রাণীরহাট থেকে বগুড়া শহর হয়ে গাবতলী পর্যন্ত মেট্রোরেলের আদলে ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে গাবতলীতে চার লেনের বাইপাস নির্মাণ এবং বগুড়া-নওগাঁ ও মোকামতলা-জয়পুরহাট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শহর উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অপ্রয়োজনীয় ভাঙচুর ছাড়াই কীভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

সভায় বগুড়া প্রেসক্লাবের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে এবং সাংবাদিকদের দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গাবতলীর ভাড়ায় সড়কে সাময়িকভাবে ইট বিছানোর সমালোচনার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিরাপদ চলাচলের স্বার্থে কাঁচা সড়কে অস্থায়ীভাবে ইট বিছানো হয়েছিল। সড়কটি পূর্বেই পাকাকরণের অনুমোদনপ্রাপ্ত হওয়ায় বর্তমানে ইট অপসারণ করে স্থায়ী নির্মাণকাজ শুরু করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নন্দীগ্রামের সবুজ প্রান্তরে শামুকখোল পাখির ঝাঁক, মুগ্ধ স্থানীয়রা

সুষম উন্নয়নে সরকার কাজ করছে, বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আপডেটের সময়: ০২:০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬