Dhaka ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপি নেতা তানভীরের ৩ দিনের রিমান্ড পার্বতীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেনের প্রচারণা সাঘাটায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের জনসমাবেশ বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, নিহত ২ অতিরিক্ত উন্নয়ন নয়, ২০ বছরের বঞ্চনার অবসান চাই— বগুড়া চেম্বারের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম রূপগঞ্জে আমের ক্যারেটে ফেনসিডিল, ৩৭৭ বোতলসহ গ্রেপ্তার ১ বগুড়ার প্রবীণ সেনা কর্মকর্তা কর্নেল (অব.) মোহাম্মদ জিল্লুর রহমান আর নেই বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় নিহত বেড়ে ৭, আহত অন্তত ১৫ সোনাতলায় জুলাই-গণ অভ্যর্থনা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল ৩৬ জুলাই’–৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় দিবসে শহীদদের প্রতি বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধাঞ্জলি

সাবেক তিন শজিমেক শিক্ষার্থীর হাত ধরে বগুড়ায় প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সফল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১৫৩ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ায় প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সফলভাবে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি (Endoscopic Spine Surgery) সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯জুলাই) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের ঠনঠনিয়া এলাকার প্রভাতি হাসপাতালে এই অস্ত্রোপচার পরিচালিত হয়।

চিকিৎসকরা জানান, সিরাজগঞ্জের বাসিন্দা মো. বেলাল হোসেন (৩২) দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের স্লিপ ডিস্ক (পিএলআইডি) সমস্যায় ভুগছিলেন। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী সফল অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।

অস্ত্রোপচারে প্রধান সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন টিএমএসএস মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শাহারুল ইসলাম এবং নিটরের অর্থোপেডিক ও স্পাইন সার্জন ডা. রায়হান রনি। অবেদনবিদ (অ্যানেসথেসিওলজিস্ট) হিসেবে ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চিকিৎসক ডা. মো. গোলাম মোস্তফা রাব্বি। তিন চিকিৎসকই শজিমেকের প্রাক্তন শিক্ষার্থী।

চিকিৎসকরা জানান, এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়, যার মূল্য প্রায় এক কোটি টাকা। বর্তমানে ঢাকায় এ ধরনের অস্ত্রোপচারে সাধারণত ৩ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যয় হয়। তবে প্রচলিত ওপেন সার্জারির তুলনায় এই পদ্ধতিতে রক্তপাত অনেক কম হয়, রোগী দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন এবং হাসপাতালে থাকার সময়ও কম লাগে।

সফল অস্ত্রোপচারের পর অবেদনবিদ ডা. মো. গোলাম মোস্তফা রাব্বি বলেন, “বগুড়ায় আজই প্রথমবারের মতো এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করা হলো এবং অপারেশনটি শতভাগ সফল হয়েছে। ঢাকায় ডা. রায়হান রনি সাধারণত এক ঘণ্টার মধ্যেই এই অপারেশন সম্পন্ন করেন। তবে বগুড়ায় প্রথমবার হওয়ায় সবকিছু নিশ্চিত করে সম্পন্ন করতে আমাদের প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে।

তিনি আরও জানান, আপাতত ঢাকা থেকে মেশিন ভাড়া এনে প্রভাতি হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়েছে। তবে বগুড়ার মানুষকে নিয়মিত আধুনিক স্পাইন সার্জারির সুবিধা দিতে খুব শিগগিরই হাসপাতালের জন্য স্থায়ীভাবে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির মেশিন কেনার পরিকল্পনা রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপি নেতা তানভীরের ৩ দিনের রিমান্ড

সাবেক তিন শজিমেক শিক্ষার্থীর হাত ধরে বগুড়ায় প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সফল

আপডেটের সময়: ০৮:৪৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬