Dhaka ০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের নিখোঁজের ২৫ বছর পর মিলল বাক-প্রতিবন্ধী রুবির মরদেহ, হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়ায় মানববন্ধন বগুড়ার সোনাতলায় গাঁজাসহ মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৭ মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বগুড়া বেকারী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ এ কেমন নিষ্ঠুরতা! নরসিংদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ বদলগাছীতে সিএনজি-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই চালক সোনাতলায় জাতীয়তাবাদী অটো-রিক্সা ভ্যান শ্রমিক দলের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মিলন ও সম্পাদক রায়হান জয়পুরহাট সীমান্তের শূন্য রেখা থেকে তিন বাংলাদেশি উধাও, বিজিবি-গ্রামবাসীর বক্তব্যে ভিন্নতা বন্যার্তদের পাশে গাজীপুর, ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে

সন্তানের জন্য দুধ, মা-স্ত্রীর কাপড় আনতে গিয়ে নিখোঁজ অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার জঙ্গলে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ১২৬ সময় দেখুন

সংবাদ আজকাল নিউজ: গাজীপুরের শ্রীপুরে গজারী বনের পাশ থেকে আসিফ হোসেন (২১) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি এলাকার গজারী বনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আসিফ হোসেন শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি বগারভিটা উত্তরপাড়া এলাকার হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। তিনি প্রায় দেড় মাস ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।

আরও পড়ুনঃ  নিখোঁজের ২৫ বছর পর মিলল বাক-প্রতিবন্ধী রুবির মরদেহ, হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়ায় মানববন্ধন

নিহতের স্ত্রী মিরজানা আক্তার মিম জানান, তাদের সাত মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বুধবার দুপুরে পরিবারের সঙ্গে খাবার খেয়ে বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আসিফ। ফেরার পথে সন্তানের জন্য দুধ এবং স্ত্রী ও মায়ের জন্য কাপড় কেনার কথা ছিল তার।

রাত ১০টার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোন রিসিভ না হওয়ায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে রাত ২টার দিকে আবার ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুনঃ  বদলগাছীতে সিএনজি-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই চালক

বৃহস্পতিবার সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে নিহতের শ্যালক জিসান গজারী বনের ভেতরে আসিফের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। এ সময় পাশের স্থানীয় সিদ্দিকের একটি পরিত্যক্ত বাড়ি থেকে আসিফের অটোরিকশাটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে নারীদের ব্যবহৃত স্পঞ্জ স্যান্ডেল, পুরুষের দুই জোড়া স্যান্ডেল, একটি ক্যাপ ও হলুদ রঙের একটি ওড়না উদ্ধার করা হয়েছে। এছাড়া নিহতের ডান হাতের কনুইয়ে কামড়ের দাগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুনঃ  বন্যার্তদের পাশে গাজীপুর, ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের

সন্তানের জন্য দুধ, মা-স্ত্রীর কাপড় আনতে গিয়ে নিখোঁজ অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার জঙ্গলে

আপডেটের সময়: ০১:০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সংবাদ আজকাল নিউজ: গাজীপুরের শ্রীপুরে গজারী বনের পাশ থেকে আসিফ হোসেন (২১) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি এলাকার গজারী বনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আসিফ হোসেন শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি বগারভিটা উত্তরপাড়া এলাকার হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। তিনি প্রায় দেড় মাস ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।

আরও পড়ুনঃ  নরসিংদীতে পরিচ্ছন্নকর্মী ববি বেগম হত্যা, পাঁচ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নিহতের স্ত্রী মিরজানা আক্তার মিম জানান, তাদের সাত মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বুধবার দুপুরে পরিবারের সঙ্গে খাবার খেয়ে বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আসিফ। ফেরার পথে সন্তানের জন্য দুধ এবং স্ত্রী ও মায়ের জন্য কাপড় কেনার কথা ছিল তার।

রাত ১০টার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোন রিসিভ না হওয়ায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে রাত ২টার দিকে আবার ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুনঃ  নিখোঁজের ২৫ বছর পর মিলল বাক-প্রতিবন্ধী রুবির মরদেহ, হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়ায় মানববন্ধন

বৃহস্পতিবার সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে নিহতের শ্যালক জিসান গজারী বনের ভেতরে আসিফের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। এ সময় পাশের স্থানীয় সিদ্দিকের একটি পরিত্যক্ত বাড়ি থেকে আসিফের অটোরিকশাটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে নারীদের ব্যবহৃত স্পঞ্জ স্যান্ডেল, পুরুষের দুই জোড়া স্যান্ডেল, একটি ক্যাপ ও হলুদ রঙের একটি ওড়না উদ্ধার করা হয়েছে। এছাড়া নিহতের ডান হাতের কনুইয়ে কামড়ের দাগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুনঃ  জয়পুরহাট সীমান্তের শূন্য রেখা থেকে তিন বাংলাদেশি উধাও, বিজিবি-গ্রামবাসীর বক্তব্যে ভিন্নতা