Dhaka ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল ৪ মাসের শিশু মাহিন আনাস সোনাতলায় সাংবাদিক সম্মেলনে করা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, সাইফুলের প্রতিবাদ সোনাতলায় চাঁদা দাবির অভিযোগে দোকান ভাঙচুর, টাকা লুট ও বাড়িতে হামলার অভিযোগ সোনাতলায় বিএনপির পার্টি অফিস পোড়ানোর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ইউনিট পুনর্গঠনে বগুড়া ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা সাংগঠনিক গতি বাড়াতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ সোনাতলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে ত্যাগী ও পরীক্ষিত কর্মী চান- আজিজুর রহমান জাকির সারিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন সোনাতলায় মাদক, বাল্যবিবাহ ও কিশোরগ্যাং প্রতিরোধে উঠান বৈঠক সোনাতলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৩৫৪ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ বুলবুল গাজী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক হাজার টাকা জরিমানা করে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার ভেটখালী বাজার থেকে মোটরসাইকেলযোগে তিনটি ড্রামে পেট্রোল বহন করে নিয়ে যাওয়ার সময় মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার এলাকায় স্থানীয়রা তাকে আটক করে। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।

আটক বুলবুল গাজী উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে তিন ড্রাম পেট্রোল পাচারের সময় তাকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং তাকে এক হাজার টাকা জরিমানা করেন।

এ সময় জব্দ করা পেট্রোল সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয়দের মধ্যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিক্রির অনুমতি দেওয়া হয়।

আটক বুলবুল গাজী জানান, তিনি ভেটখালী বাজারের সহকারী ডিলার কুদরত-ই-খোদার কাছ থেকে প্রতি লিটার ২০০ টাকা দরে পেট্রোল কিনে গাবুরায় নিয়ে যাচ্ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত পেট্রোল সরকারি দরে স্থানীয়দের মাঝে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল ৪ মাসের শিশু মাহিন আনাস

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেটের সময়: ০৯:৪৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬