Dhaka ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও কুরআন খতম উপলক্ষে ওয়াজ মাহফিল নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন সোনাতলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার, আদালতে প্রেরণ সোনাতলা উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা-হান্নান সভাপতি, বাবু সম্পাদক সোনাতলায় ব্রি ধান ১০৩-এর ফসল কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত বালুয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা মিজানুর রহমান মিজান এইচএসসি পরীক্ষায় সোনাতলার কলেজগুলোর বেহাল দশা, ফলাফল নিয়ে উদ্বেগ অনুমতি ও জুতা খোলার বাধ্যবাধকতা নেই, জনবান্ধব উদ্যোগে প্রশংসিত বরুড়ার ইউএনও সোনাতলার ঘোড়াপীর রোডে ৩০০ মিটার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু

সংবাদ আজকাল নিউজ: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামের খংগুয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।

নিহত শফিকুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙ্গা মোড় গ্রামের রশিদুল ইসলামের ছেলে। তিনি পশ্চিম রামজীবন গ্রামের বাসিন্দা মানিক মিয়ার জামাতা।

স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম শ্বশুরবাড়িতে বর্গা জমির ধান কাটার কাজে এসেছিলেন। কাজ শেষে সন্ধ্যায় তিনি তার নানা শ্বশুর আয়াজ উদ্দিনের বাড়ির পাশের একটি আমগাছে আম পাড়তে ওঠেন। এ সময় বাঁশের লাঠি দিয়ে আম পাড়ার চেষ্টা করলে লাঠিটি গাছের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে বাঁশে আগুন ধরে যায় এবং তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের সঙ্গে আটকে পড়েন।

ঘটনাটি দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন এবং দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেন। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার

শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু

আপডেটের সময়: ০১:২১:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬