Dhaka ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু, ভোটার ৩৪৯ সংসদ সদস্য লিখিত ক্ষমা ও ক্ষতিপূরণের পর সোনাতলা রেলস্টেশনে কাজে ফিরলেন কর্মকর্তা-কর্মচারীরা বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড বগুড়ায় বেপরোয়া কিশোর গ্যাং, জালাল গ্রুপের ১১জন গ্রেপ্তার বগুড়ার সোনাতলায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে রেলস্টেশনে হামলার অভিযোগ পার্বতীপুরে সন্তান নিয়ে দাম্পত্য বিরোধ তুঙ্গে, হুমকি-ভয়ভীতির অভিযোগে দিশেহারা স্বামী সোনাতলার বালুয়াহাট স্ট্যান্ড আঞ্চলিক অটোরিক্সা-ভ্যান শ্রমিক দলের কমিটি ঘোষণা সোনাতলায় ব্র্যাকের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন ৫৪৫ জন সোনাতলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাদকমুক্ত সাঘাটা গড়তে যুব সমাজের গণমিছিল, কঠোর বার্তা পুলিশের

সংবাদ আজকাল নিউজ: গাইবান্ধার সাঘাটা উপজেলাকে মাদকমুক্ত করার প্রত্যয়ে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক তরুণ অংশগ্রহণ করেন।

গণমিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজের সর্বস্তরের মানুষকে মাদকবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি)। তিনি বলেন, “মাদককে আমরা না বলি, সাঘাটা উপজেলাকে মাদকমুক্ত গড়ে তুলি। মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মাদকের বিষয়ে কোনো তথ্য থাকলে সাধারণ মানুষকে পুলিশকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানাই। সমাজের প্রতিটি নাগরিক একযোগে কাজ করলে অবশ্যই একটি নিরাপদ ও মাদকমুক্ত সাঘাটা গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সাঘাটা থানার এসআই মো. উজ্জল, এসআই সাইফুল ইসলাম, এসআই মো. জিয়াসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এ ছাড়া যুব সমাজের পক্ষ থেকে সৌরভ, রাজিব, মাজেদ, রোমান, সিজান, রবিন, আরিফ, রউফ, অপু, রিফাত, মমিন, আরাফাত, মেহেদী, অন্তর, জাহিদ, মিজান, শাকিল, তারেক, ইমরান, জুয়েল, মিন্টুসহ আরও অনেক তরুণ অংশ নেন।

বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের সামাজিকভাবে বয়কট এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

গণমিছিল শেষে অংশগ্রহণকারীরা সাঘাটাকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাদকমুক্ত সাঘাটা গড়তে যুব সমাজের গণমিছিল, কঠোর বার্তা পুলিশের

আপডেটের সময়: ০৬:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬