Dhaka ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপি নেতা তানভীরের ৩ দিনের রিমান্ড পার্বতীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেনের প্রচারণা সাঘাটায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের জনসমাবেশ বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, নিহত ২ অতিরিক্ত উন্নয়ন নয়, ২০ বছরের বঞ্চনার অবসান চাই— বগুড়া চেম্বারের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম রূপগঞ্জে আমের ক্যারেটে ফেনসিডিল, ৩৭৭ বোতলসহ গ্রেপ্তার ১ বগুড়ার প্রবীণ সেনা কর্মকর্তা কর্নেল (অব.) মোহাম্মদ জিল্লুর রহমান আর নেই বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় নিহত বেড়ে ৭, আহত অন্তত ১৫ সোনাতলায় জুলাই-গণ অভ্যর্থনা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল ৩৬ জুলাই’–৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় দিবসে শহীদদের প্রতি বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধাঞ্জলি

বগুড়ার দুপচাঁচিয়ায় পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১৭৪ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার দুপচাঁচিয়ায় নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং ফলজ-বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় দুপচাঁচিয়া পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার উদ্যোগে ‘নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় করণীয়’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে (বাপা) বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ তালুকদার, অধ্যাপক মোহতাসিম বিল্লাহ শিমুল, শিক্ষাবিদ পিজুস চন্দ্র এবং এনজিও ‘সোভা’র নির্বাহী পরিচালক আনোয়ারুল আজাদ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, নদী দখল ও দূষণ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা উপকারভোগীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন। পরে দুপচাঁচিয়া থানার পাশে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপি নেতা তানভীরের ৩ দিনের রিমান্ড

বগুড়ার দুপচাঁচিয়ায় পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আপডেটের সময়: ০৪:৩৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬