Dhaka ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় জমি বিরোধে হামলা, কুপিয়ে জখম ও ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পার্বতীপুরে গৃহবধূকে শাবল দিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর বগুড়ায় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, আহত ৫ সারিয়াকান্দিতে প্রাকৃতিক জলাশয়ে ২৮৬ কেজি পোনামাছ অবমুক্ত নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা কত বাড়ল শর্তসাপেক্ষ রাজকীয় ক্ষমা পেলেন নাজিব রাজাক বগুড়ায় বায়তুর রহিম জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন সোনাতলায় মাছের পোনা অবমুক্ত, কৃষি যন্ত্র ও ঢেউটিন-নগদ অর্থ বিতরণ সোনাতলায় ডোবা থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, অটোরিকশা নিখোঁজ

বগুড়ার কাহালুতে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

এস এম দৌলত (বগুড়া): বগুড়ার কাহালু উপজেলায় একটি পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপারসহ চারজন নিহত হয়েছেন। সকাল ১০টার দিকে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নওগাঁ থেকে মাছ বিক্রি করে একটি পিকআপ বগুড়ার দিকে ফিরছিল। পথে কাহালুর কাজীপাড়া বউবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  সোনাতলায় জমি বিরোধে হামলা, কুপিয়ে জখম ও ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক, হেলপার এবং দুই মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে কাহালু থানা পুলিশের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  সারিয়াকান্দিতে প্রাকৃতিক জলাশয়ে ২৮৬ কেজি পোনামাছ অবমুক্ত

কাহালু থানা পুলিশ জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁর নাম লুৎফর রহমান। অপর তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মরদেহগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় জমি বিরোধে হামলা, কুপিয়ে জখম ও ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বগুড়ার কাহালুতে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আপডেটের সময়: ০২:৩৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬