Dhaka ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল ৪ মাসের শিশু মাহিন আনাস সোনাতলায় সাংবাদিক সম্মেলনে করা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, সাইফুলের প্রতিবাদ সোনাতলায় চাঁদা দাবির অভিযোগে দোকান ভাঙচুর, টাকা লুট ও বাড়িতে হামলার অভিযোগ সোনাতলায় বিএনপির পার্টি অফিস পোড়ানোর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ইউনিট পুনর্গঠনে বগুড়া ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা সাংগঠনিক গতি বাড়াতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ সোনাতলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে ত্যাগী ও পরীক্ষিত কর্মী চান- আজিজুর রহমান জাকির সারিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন সোনাতলায় মাদক, বাল্যবিবাহ ও কিশোরগ্যাং প্রতিরোধে উঠান বৈঠক সোনাতলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বগুড়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৪৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ২৫৫ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্কঃ বগুড়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে চলমান এসএসসি পরীক্ষায় এক মহিলাদল নেত্রীর হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে এক কলেজছাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার (দুপুর) বগুড়া জিলা স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটক শিক্ষার্থীর নাম ঈশিতা আক্তার তিশা (১৮) তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টা থেকে বাউবির অধীনে এসএসসি (দ্বিতীয় বর্ষ) প্রোগ্রামের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই কেন্দ্রে ২০১ নম্বর কক্ষে পরীক্ষার্থী ছিলেন শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুন। তবে তার পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে আসেন প্রতিবেশী ঈশিতা।

পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শক প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার অমিল দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ঈশিতা নিজের পরিচয় প্রকাশ করেন এবং অন্যের হয়ে প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে কেন্দ্র কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, আটক শিক্ষার্থী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, নিপা খাতুন তার খালা হন এবং সেই সম্পর্কের সূত্র ধরেই তিনি তার হয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ওসি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, ঘটনার পর থেকে নিপা খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় পোস্ট

৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল ৪ মাসের শিশু মাহিন আনাস

বগুড়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

আপডেটের সময়: ০১:৪৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬