Dhaka ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নন্দীগ্রামের সবুজ প্রান্তরে শামুকখোল পাখির ঝাঁক, মুগ্ধ স্থানীয়রা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি ও মিনি ঠিকাদার কল্যান সমিতির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে টানা বর্ষণে সর্বস্বান্ত তরুণ উদ্যোক্তা, নষ্ট ৩০০ পেঁপে গাছ পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন মাদক কারবার বন্ধের দাবিতে পার্বতীপুরে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি কাজী রফিকুল ইসলামের পার্বতীপুরে মা-মেয়ে হত্যা, অভিযুক্তদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সোনাতলায় প্রায় ৫ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড, শুরু হয়েছে তালিকা প্রণয়নের কাজ পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে কিশোর নিহত, পিতা আটক বগুড়ায় কলোনি ব্যবসায়ী বণিক সমিতি গঠনে মতবিনিময় সভা, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আন্তজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে উপজেলার চৌমুহনী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কাহালু উপজেলার পুগইল গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে ইমরান হোসেন (৩০), দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের নবাব আলীর ছেলে সোহেল (২৮), কাহালু উপজেলার চানপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাব্বী হাসান (২১) এবং পাঁচপীর নলঘরিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে হালিম (২০)।

শুক্রবার (৫ জুন) সকালে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চৌমুহনী এলাকার একটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জনের একটি দল পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু, একটি স্লাই রেঞ্জ এবং দুটি গামছা উদ্ধার করা হয়। এছাড়া তাদের হেফাজত থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটও জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। পুলিশের দ্রুত অভিযানের ফলে একটি বড় ধরনের ডাকাতির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সম্প্রতি শিবগঞ্জ ও নন্দীগ্রাম এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পলাতক ডাকাত সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নন্দীগ্রামের সবুজ প্রান্তরে শামুকখোল পাখির ঝাঁক, মুগ্ধ স্থানীয়রা

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেটের সময়: ০৩:০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬