Dhaka ০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পার্বতীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বভার গ্রহণ শিবগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫ বগুড়ার কাহালুতে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ মা কল্যাণ ফাউন্ডেশনের অর্ধযুগ পূর্তি উপলক্ষে সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি সোনাতলা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অশালীন আচরণ ও কাজ বন্ধের হুমকির অভিযোগ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের ১,৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা সারিয়াকান্দিতে ক্রীড়া সামগ্রী ও পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ, হাসপাতাল পরিদর্শনে এমপি কাজী রফিকুল ইসলাম পার্বতীপুর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মামুন পার্বতীপুরে মেলায় লটারির নামে জুয়া ও অশ্লীলতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফ্লোরিডা থেকে জামালপুরের লালডোবা, লিমনের স্বপ্নযাত্রা থামল কফিনে

সংবাদ আজকাল ডেস্ক: উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়া জামিল আহমেদ লিমন (২৭)-এর জীবনযাত্রার করুণ সমাপ্তি ঘটেছে কফিনবন্দী হয়ে নিজ গ্রামে ফেরার মধ্য দিয়ে।

সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে অ্যাম্বুলেন্সে করে দুপুর ৩টা ১২ মিনিটে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে তার পৈতৃক বাড়িতে নেওয়া হয়। বাদ মাগরিব স্থানীয় লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ছোট দাদুর কবরের পাশে তাকে দাফন করা হয়।নক্স

লিমনের মরদেহ গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একমাত্র বড় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা জহরুল হক। বিলাপ করে তিনি বলেন, “যা হারিয়েছি, তা কোনো কিছু দিয়ে পূরণ হওয়ার নয়। আমি চাই, আর কোনো বাবা যেন এমন নির্মম পরিণতির শিকার না হন।”

তিনি আরও বলেন, “সন্তানকে কখনো কষ্ট দেইনি, শুধু শাসন করেছি। তাহলে কেন তাকে এত নির্দয়ভাবে হত্যা করা হলো?”—এই প্রশ্নই ঘুরে ফিরে আসছে তার কণ্ঠে। একইসঙ্গে তিনি জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি শুরু করেন লিমন।

গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। তার সঙ্গে নিখোঁজ হন সহপাঠী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। পরে ২৪ এপ্রিল ফ্লোরিডা অঙ্গরাজ্যের হিলসবোরো কাউন্টির একটি সেতু সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি তদন্ত করছে।

পরিবার জানায়, তদন্তের অগ্রগতিতে তারা সন্তুষ্ট এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকেও সহযোগিতা পাচ্ছে।

স্বজনরা জানান, পরিবারের আশা-ভরসার প্রতীক ছিলেন লিমন। তাকে ঘিরেই ছিল অসংখ্য স্বপ্ন, যা আজ ভেঙে চুরমার হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারাও এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করেছেন।

একটি সম্ভাবনাময় জীবনের এমন মর্মান্তিক পরিসমাপ্তি শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই বেদনাদায়ক। একইসঙ্গে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া তরুণদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

Tag :

পার্বতীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বভার গ্রহণ

ফ্লোরিডা থেকে জামালপুরের লালডোবা, লিমনের স্বপ্নযাত্রা থামল কফিনে

আপডেটের সময়: ০২:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬